Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari : রাখি বন্ধনের দিন খোল হাতে শ্রীচৈতন্যের আদর্শে পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Bengal Liberty

একদিন শ্রীচৈতন্যদেব খোল হাতে পথে নেমেছিলেন। তাঁর(Suvendu Adhikari)সেই পথচলার কেন্দ্রে ছিল মানুষে মানুষে ভেদাভেদ মুছে দেওয়া। নিজের পর্ণকুটিরের আসনে বসে দূর থেকে মানুষকে দেখার বদলে তিনি মানুষের মাঝেই নিজেকে মিশিয়ে দিয়েছিলেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে শুক্রবার রাখি উৎসবের দিন যেন সেই একই চিত্র দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যেও।

Advertisement
Advertisement

শ্রীচৈতন্যের আদর্শে খোল হাতে শুভেন্দু(Suvendu Adhikari)

রাখি পূর্ণিমার পবিত্র দিনে বাংলার রাজনৈতিক পরিসরেও যেন দেখা গেল এক ভিন্ন ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের আসন ছেড়ে খোল হাতে পথে নেমে নগর পরিক্রমায় অংশ নিলেন। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মানুষের ভিড়ে, বাংলার বোনেদের মাঝে দাঁড়িয়ে তিনি শুধু রাজনৈতিক বার্তাই দেননি, দিয়েছেন বাংলার নারীদের নিরাপত্তা, সম্মান এবং পাশে থাকার আশ্বাস।

Suvendu Adhikari
Suvendu Adhikari

নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা(Suvendu Adhikari)

বিশেষ করে বাংলার নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’কে কেন্দ্র করে একাধিক প্রকল্পের কথা ঘোষণা এবং তা দু’হাত ভরে তাঁদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাখির এই বিশেষ দিনে শুভেন্দুর বার্তায় উঠে এসেছে ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার প্রতীকের পাশাপাশি বাংলার নারীদের পাশে দাঁড়ানোর নতুন সরকারের অঙ্গীকারও। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে জনতার দরবারে পথে পথে হেঁটে মানুষের সঙ্গে মিশলেন। রাখি বন্ধনের দিনে খোল হাতে শুভেন্দু অধিকারীর এই জনসংযোগ তাই শুধুমাত্র একটি উৎসব পালনের মুহূর্ত নয়, বরং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এক বিশেষ বার্তাও বহন করছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury