Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari : আশিসের বাড়িতে গিয়ে শুভেন্দুর আশ্বাস, ‘পাশে থাকার দায়িত্ব পালন করব’

Bengal Liberty

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের(Suvendu Adhikari)রহস্যমৃত্যুর পর প্রথমবার তাঁর রামপুরহাটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে গিয়ে আশিসের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। বাড়িতে ঢোকার আগে আশিসের ছেলে শতদল বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। পরে বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে আশিসের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতির কথাও জানান শুভেন্দু। বলেন, তাঁর দেওয়া কালীঠাকুর নিয়মিত পুজো করেই বাড়ি থেকে বেরোতেন আশিস।

Advertisement
Advertisement

‘পাশে থাকার দায়িত্ব পালন করব’- শুভেন্দু(Suvendu Adhikari)

গত ১৬ আগস্ট রামপুরহাটে বাড়ি সংলগ্ন একটি পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। আশিসের বিরুদ্ধে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা টিআরডিএ-তে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরিবারের দাবি, সেই অভিযোগকে কেন্দ্র করে মানসিক চাপে ছিলেন প্রাক্তন বিধায়ক। আশিসের মৃত্যুর পর তাঁর ছেলে শতদলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শুভেন্দু। তখনই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।

Suvendu Adhikari
Suvendu Adhikari

শনিবার সেই আশ্বাস আরও একবার সামনে আনলেন মুখ্যমন্ত্রী। আশিসের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “ওনারা আমাকে বলেছেন, প্রশাসন, বিজেপির কেউ উত্তক্ত করেনি। এখানকার বিজেপির কর্মীরা আশিস বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করতেন।’ এরপরই পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তাঁর বক্তব্য, “দাদাকে তো ফিরিয়ে দিতে পারব না। পাশে থাকার দায়িত্ব পালন করব।”

‘আমার দেওয়া কালীঠাকুর পুজো করে বেরোতেন’(Suvendu Adhikari)

শুধু রাজনৈতিক সম্পর্কের কথা নয়, এদিন আশিসের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একটি অনুষ্ঠানে আশিসকে তিনি কালীঠাকুর দিয়েছিলেন। সেই ঠাকুরই প্রতিদিন পুজো করে বাড়ি থেকে বেরোতেন প্রাক্তন বিধায়ক। শুভেন্দুর কথায়, “আমি একটি প্রোগ্রামে ওঁনাকে একটা কালীঠাকুর দিয়েছিলাম। প্রত্যেকদিন সেই ঠাকুরকে পুজো করে বেরোতেন আশিসবাবু।” শতদল বলেন, “মুখ্যমন্ত্রী যে ভরসা ও আস্থা দিয়েছেন, তাতে আমরা চিরকৃতজ্ঞ। প্রথম দিন থেকে উনি আমাদের খবর নিয়েছেন।”

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury