Bengal Liberty
রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটি গঠন করল রাজ্য সরকার (Suvendu Adhikari)। বিধি অনুযায়ী, চেয়ারম্যানের দায়িত্ব থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৭ অগস্ট পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী তাপস রায়।

প্রাপ্ত আবেদনগুলির ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে এই কমিটি। পদগুলোর জন্য যে আবেদন জমা পড়বে, তা খতিয়ে দেখবে কমিটি। পাশাপাশি রাজ্যপালের কাছে সুপারিশও করবে কমিটি। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের দফতর থেকে সম্প্রতি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।


