Suvendu attacks Mamata, Anubrata, Kajal
Suvendu attacks Mamata, Anubrata, Kajal

Suvendu attacks Mamata Anubrata Kajal: ‘এ তো সবে ব্রেকফাস্ট, এক মাস ধরে চলবে শুনানি’, বীরভূম থেকে SIR নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর, বাদ পড়লেন না কেষ্ট-কাজলও

Bengal liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: আজ, বৃহস্পতিবার বীরভূমের লাভপুরে ‘পরিবর্তন যাত্রা’ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার ডাকে এ দিন বীরভূমের লাভপুরে (Birbhum Labhpur) ‘পরিবর্তন সংকল্প সভা’-তে উপস্থিত হন বিরোধী দলনেতা।
এর পর জনসভা থেকে দেউচা পাচামি থেকে বগটুইকাণ্ড, অনুপ্রবেশকারী ইস্যু সহ একাধিক বিষয়ে সরব হন শুভেন্দু (Suvendu attacks Mamata Anubrata Kajal) ।

কেষ্ট-কাজলকে আক্রমণ শুভেন্দুর (Suvendu attacks Mamata Anubrata Kajal)

 

মঞ্চে বক্তৃতা করতে উঠে প্রথমেই কাজল শেখ (Kajal Sheikh) ও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “মাল তুলেছে, আর নেপালে পাচার করেছে, নেপালে (Nepal) মেডিক্যাল কলেজ করেছে। যেখানেই রাখো, গর্ত খুঁড়ে মাল বের করব আমরা। নরেন্দ্র মোদিজি (Narendra Modi) এর নাম। না খাউঙ্গা, না খানে দুঙ্গা।”

SIR নিয়ে শুভেন্দুর প্রশ্ন (Suvendu attacks Mamata Anubrata Kajal)

এর পর SIR ইস্যুতে শুভেন্দুর প্রশ্ন, “আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন? নাম আছে?” এর পরেই ভুয়ো নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। দর্শক আসন থেকে উত্তর আসে, ‘হ্যাঁ।’ শুভেন্দু বলেন, আপাতত ৫৮ লক্ষ, এত সবে সকাল বেলার ব্রেকফাস্ট হচ্ছে। এরপরে তো শুনানি চলবে, এক মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা বানিয়েছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন।”

বিরোধী দলনেতার সংযোজন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, বলেছিলেন “SIR হবে না। কবে বলেছিলেন ? ২১ জুলাই। ডিম-ভাত অনুষ্ঠানে। আপনারা জানেন, তিনি বলেছিলেন SIR মানে NRC। ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানিয়ে শুভেন্দু বলেন, ‘যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে টুপিটা এবার পরেননি।’

এ দিন বগটুইকাণ্ড নিয়েও মুখ খোলেন বিরোধী দলনেতা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন একবার বগটুইটা ঘুরে যান।

বীরভূমর ‘বাঘ’ অনুব্রত মণ্ডলকে ১৫০ কেজির হেভিওয়েট নেতা বলে সম্বোধন করে শুভেন্দু বলেন, “জেল থেকে বেরিয়ে কোর কমিটি নয় ‘চোর’ কমিটির কনভেনার হয়েছেন। বোলপুরের আইসি কে দক্ষিণ ২৪ পরগনায় গ্যারেজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

[embedyt] https://www.youtube.com/watch?v=PMn5_jSODeI[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury