Bengal Liberty
পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি। পূর্ব বর্ধমানের রেনেসাঁ হাউসিং এলাকা থেকে জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ থাকা হামিদ মণ্ডল নামে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে STF (Terror Arrest)। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিদ মণ্ডল কাশ্মীরভিত্তিক সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছিল। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ তদন্তকারীদের। তবে এই অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা এখনও তদন্তাধীন।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার যোগাযোগের নেটওয়ার্ক, অর্থের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। গোটা ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী সংস্থা। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।

তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে STF। ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তকারী সংস্থাগুলি সমস্ত দিক খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হতে পারে বলে সূত্রের খবর।


