Bengal Liberty
তিন বছর আগের পঞ্চায়েত নির্বাচন মামলাকে কেন্দ্র করে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করল সিআইডি (TMC MLA)। ভবানী ভবনে তাকে তলব করা হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের উপর হামলা, বোমাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। সেই মামলার তদন্তেই এবার সিআইডির তলব।

সিআইডির তলব বিধায়ককে TMC MLA
অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় পরেশরাম দাসের বিরুদ্ধে বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া এবং রাজনৈতিক প্রভাব খাটানোর। পাশাপাশি, নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে পঞ্চায়েতে বসানো এবং প্রভাব খাটানোর অভিযোগ আসে। তৎকালীন সময় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ আসে।
আরও খবর

অভিযোগকারিনীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে ওই মহিলার স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরেশরাম দাস চার লক্ষ টাকা দাবি করেছিলেন। অভিযোগকারিণীর দাবি, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়। ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হলেও তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের হয়নি। ঘটনার প্রায় তিন বছর পর ফের পুলিশের কাছে যান তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্যানিংয়ের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানায় মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় গোটা বিষয়টি নতুন করে খতিয়ে দেখা হয়। বিধায়ককে ভবানী ভবনে তলব করা হয়। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।


