Bengal Liberty
নিম্নচাপের প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যে (West Bengal Weather)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনিয়ে আসছে নিন্মচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার উত্তরে এবং পশ্চিম গাঙ্গেয় যাওয়ার সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় নিন্মচাপের গতিপথ পরিবর্তনের সম্ভবনা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2026/06/08/monsoon-countdown-begins-in-west-bengal-weather-office-shares-latest-arrival-update-2026-06-08-15-03-07.jpg)
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা West Bengal Weather
দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগণায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বজ্রঝড়, বিদ্যুৎ চমক এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। ২ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের এক-দুই জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৩ ও ৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ৭ সেপ্টেম্বরও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
আরও খবর
![]()
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রঝড় ও বিদ্যুৎ চমকের পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২ ও ৩ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রঝড় ও দমকা হাওয়া বইতে পারে। ৪ থেকে ৭ সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সতর্কতা জারি
অতি ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের নিচু এলাকায় সাময়িক জল জমতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও রয়েছে দুর্যোগের আশঙ্কা। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ভূমিধস হতে পারে। নিচু এলাকায় জল জমার পাশাপাশি ফসল ও উদ্যানচাষের ক্ষতির আশঙ্কাও রয়েছে।
নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।


