subhendu adhikari
Bengal Liberty: বিহার নির্বাচনের ক্ষেত্রে এবার বাঙালি পাড়ার আস্থা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং মঙ্গল পাণ্ডের অনুরোধে আগামী অক্টোবর মাসের শেষ এবং নভেম্বরের প্রথম দিকে বিরোধী দলনেতা বিহার যেতে পারেন।
বিহারে এমন বেশকিছু বিধানসভা আছে, যেগুলো মূলত বাঙালি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। বিশেষ করে, বাংলা লাগোয়া বিহার রাজ্যের বিধানসভাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারণে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিহারের বাঙালি ভোটকে বিজেপি-মুখী করতে শুভেন্দু অধিকারীকে বেছে নিয়েছে।

শুভেন্দুর ওপরই কি দিল্লির ভরসা ?(subhendu adhikari)
এই প্রথম নয়, এর আগে ঝাড়খণ্ড, ত্রিপুরা, দিল্লি-সহ একাধিক রাজ্যে বাঙালি ভোটকে বিজেপির দিকে ঘুরিয়ে দিতে শুভেন্দুর ওপরই ভরসা করেছে দিল্লি। এবারও তার ব্যতিক্রম হ’ল না।
বিরোধী দলনেতার অফিস সূত্রে খবর, অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে শুভেন্দু অধিকারীর কোনও কর্মসূচি নেই। ওই সময়টাকে ফাঁকা রেখে দেওয়া হয়েছে।

