TMC
Bengal Liberty: কালীপুজোর বিসর্জনের রাতে ফের তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ। ঘটনা হলে, উত্তর ২৪ পরগনার পানিহাটির। পিস্তল দিয়ে আঘাতের অভিযোগ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে। অভিযোগ, বুবাই মল্লিক পিস্তলের বাঁট দিয়ে স্থানীয় এক যুবকের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আক্রান্তকে বাঁচাতে গিয়ে জখম হয়েছে আরও তিনজন। এই ঘটনায় এলাকার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্থানীয়দের মুখ থেকে শোনা গিয়েছে, (TMC)
শুক্রবার রাতে বিসর্জনের পর ফিরে আসার সময় স্থানীয় একটি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের সঙ্গে গন্ডগোল বাঁধে বুবাই মল্লিক ও তার দলবলের। অভিযোগ, প্রথমে দুই পক্ষই একে ওপরকে গালিগালাজ করে। এরপর হাতাহাতি শুরু হয়। সেই সময় বুবাই মল্লিক তার কাছে থাকা পিস্তল বার করে এক যুবকের মাথায় আঘাত করেছেন বলে অভিযোগ। আক্রান্ত যুবককে বাঁচাতে গিয়ে আরও তিন জন জখম হন। তাঁরা থানার দ্বারস্থ হয়েছেন বলেই খবর। বুবাই মল্লিক ছাড়া আরও তিন অভিযুক্ত-এর নাম সাগর, বান্টি ও কার্তিক। সকলেই তৃণমূলের সঙ্গে জড়িত বলে সূত্রে সূত্রে খবর।
