ISKCON ban agitation
Bengal liberty: ইসকন নিষিদ্ধর দাবিতে ফের উত্তাল বাংলাদেশ! রাজধানী ঢাকাসহ গোটা দেশে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদী জমায়েত বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার নমাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় ‘তৌহিদী জনতা‘ নামের। যা শুধু ঢাকায় থেমে থাকে না। এই মিছিল আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রতিটি জেলা-শহর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এধরণের প্রতিবাদী মিছিল বের হয়। ইসকনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, হিংসা, হত্যা, হুমকি, অপহরণ এবং বিভিন্ন দেশবিরোধীর মত কর্মকাণ্ডের সঙ্গে না-কি জড়িত ইসকন। তদন্ত চেয়ে প্রতিবাদীরা জানায়, প্রমানিত হলে অবিলম্বে ইসকনের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

বিক্ষোভকারীদের ৬ দফা দাবি (ISKCON ban agitation)
প্রথম দাবি – ইসকন অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয় দাবি-গাজীপুর ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।
তৃতীয় দাবি -রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামবিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।
চতুর্থদাবি- মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দি করতে নয়া আইন গঠন করতে হবে।
পঞ্চম দাবি- ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডে অগ্রণী যে ইমাম, সক্রিয় নাগরিক ও সংগঠনগুলো লড়াই করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
ষষ্ঠম দাবি- টঙ্গী এলাকার অপহরণ-হত্যা ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দিতে হবে।

