lucknow city station
Bengal Liberty: ঐতিহাসিক পদক্ষেপ! নারী ক্ষমতায়নকে তুলে ধরতে উত্তর ভারতের লখনউ সিটি রেলওয়ে স্টেশনকে প্রথম মহিলা কর্মী দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা ভারতীয় রেলের।
রেলের তরফে জানানো হয়েছে, (lucknow city station)
স্টেশনটির প্রতিটি বিভাগই পরিচালনা করেছেন মহিলা কর্মীরা। টিকিট কাউন্টার, রিজার্ভেশন, সিগন্যালিং, নিরাপত্তা, এমনকী পরিষ্কারকর্মী মিলিয়ে মোট ২৪ জন মহিলাকর্মী রয়েছেন। ভারতীয় রেলের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী “লখনউ সিটি রেলওয়ে স্টেশনকে উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা-কর্মী দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে রূপান্তরিত করা হয়েছে।“
উল্লেখ যোগ্য বিষয় হল, ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেলস্টেশন হল মুম্বইয়ের মাতুঙ্গা রেলওয়ে স্টেশন। ২০১৭ সালে স্টেশনটি এই স্বীকৃতি পেয়েছিল।
