libertion program
Bengal liberty: “বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ ” এই স্লোগান কে সামনে রেখে ১৮ থেকে ২০ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল সিপিআই (এমএল) লিবারেশনের ১৩ তম রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন CPI(ML) Liberation এর সর্বভারতীয় সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য্য, cpi(m)-এর রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ সেলিম সহ অন্যান্য বাম সংগঠনের নেতারা।

সম্মেলনের বার্তা,বাংলার বুকে চাই বামপন্থার পুনর্জাগরণ (liberation)
সম্মেলনের মাধ্যমে “বাংলার বুকে চাই বামপন্থার পুনর্জাগরণ ” এই বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ৬৭ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। রাজ্য সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন অভিজিৎ মজুমদার। নৈহাটির ঐকতান মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
নেতৃত্বদের বক্তব্য, তাঁদের মূল উদ্দেশ্য হল বাংলায় বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রতিহত করা এবং তৃণমূলের গণতন্ত্র হরনের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন ছড়িয়ে দেওয়া। তারই প্রস্তুতিতে এই সম্মেলেন আয়োজনের অন্যতম কারণ। তাঁদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে বিকল্প শক্তি ঐক্যবদ্ধ বাম সংগঠনই। এই কর্মসূচির মাধ্যমে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আগামী ২৬ নভেম্বর কেন্দ্র-রাজ্য সরকারের তরফে নেওয়া কয়েকটি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে কলকাতার রানী রাসমনি রোডে সমাবেশ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেদিন তাঁদের কর্মসূচীর ইস্যুগুলি হল- কৃষক আন্দোলনের প্রতি মোদী সরকারের বিশ্বাসঘাতকতা ও রাজ্য সরকারের প্রতারণা। এছাড়াও শ্রমকোড বাতিলের দাবি তুলবে তাঁরা।
