at Siliguri
Bengal Liberty: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য, বাংলার সোনার মেয়ে রিচা ঘোষকে বিশেষ সম্মান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি রিচার হাতে ৫ লক্ষ টাকার চেক এবং পুষ্পস্তবক তুলে দেন। রিচার মাকেও আলাদা করে সম্মান জানান বিরোধী দলনেতা এবং মিষ্টি উপহার দেন।

এদিন বিরোধী দলনেতার সঙ্গে শিলিগুড়ি এসেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষসহ আরও কয়েকজন বিধায়ক। আগত বিধয়করা রিচার গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। পরে রিচার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী রিচাকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে কিছু বলেছেন কি না তাঁকে? রিচা উত্তরে জানান, প্রধানমন্ত্রী তেমন কিছু বলেননি।
