prantik-rajanya
Bengal Liberty: সকালেই স্বামী বিবেকানন্দের মূর্তিতে প্রণাম প্রান্তিক-রাজন্যর। সেই দৃশ্য ঘিরেই
রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে, বহুদিন ‘অ-রাজনৈতিক’ পরিচয় বহন করার পর, এবার কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন এই জুটি?
ঘনিষ্ঠ সূত্রের খবর, আজই সল্টলেকের বিজেপি পার্টি অফিসে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রান্তিক-রাজন্যা। রাহুল সিনহার হাত ধরে যোগদান করবেন তাঁরা।
দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তাঁরা। গান, সিনেমা, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন দুজনে। SSC পরীক্ষাতেও বসতে দেখা গিয়েছিল রাজন্যাকে।
কেন তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হল এই জুটির? (prantik rajanya)
উল্লেখ্য, গত বছর ২৮ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে তাঁদের। আরজিকর কাণ্ডের ওপর তৈরি শর্ট ফিল্মের পোস্টার সমাজমাধ্যমে আপলোড করার পরই শাসকদলের তরফে এহেন পদক্ষেপ নেওয়া হয়।
