football world cup 2026
Bengal Liberty : ২০২৬ সালে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে চলা ফুটবল বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্লেয়ার-ফ্রেইন্ডলি করতে বড় সিদ্ধান্ত নিল FIFA। চূড়ান্ত গ্রুপ-পর্বের সূচি প্রকাশের পরই সংস্থাটি জানিয়েছে, এবার থেকে প্রতিটি ম্যাচের দুই অর্ধেই হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক।
FIFA জানিয়েছে, (football world cup 2026)
প্রতি অর্ধ শুরু হওয়ার ২২ মিনিট পর তিন মিনিটের একটি নির্ধারিত হাইড্রেশন ব্রেক নিতে হবে। এর ফলে প্রতিটি অর্ধ ইনজুরি টাইম বাদে প্রায় ৪৮ মিনিট স্থায়ী হতে পারে। অর্থাৎ পুরো ম্যাচের সময় বাড়বে আরও ৬ থেকে ৭ মিনিট।
আগে আবহাওয়া, স্টেডিয়ামের প্রযুক্তি বা তাপমাত্রার ওপর নির্ভর করে কুলিং ব্রেক দেওয়া হত। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তবেই ব্রেকের অনুমতি মিলত। তবে এবার আবহাওয়া বা স্টেডিয়ামের ইনডোর কন্ডিশন কিছুই বিবেচনায় নেওয়া হবে না। ঢাকা ছাদ-যুক্ত স্টেডিয়াম বা উন্নত এয়ার কন্ডিশনিং ব্যবস্থার মধ্যেও হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হবে।
FIFA-র চিফ টুর্নামেন্ট অফিসার মানোলো সুবিরানা জানিয়েছেন, যদি কোনও কারণে ২২ মিনিটের আগেই খেলা কিছুক্ষণ বন্ধ থাকে, তাহলে সেই বিরতির সঙ্গে হাইড্রেশন ব্রেক জুড়ে দেওয়া যেতে পারে অর্থাৎ রেফারিদের আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।
সম্প্রতি আমেরিকায় ক্লাব বিশ্বকাপে অতিরিক্ত আর্দ্রতার কারণে ফুটবলাররা চাপে পড়েছিলেন। সেই অভিজ্ঞতার পরই বিশ্বকাপের আগে সতর্কতামূলক পদক্ষেপ নিল FIFA।
