UCL 2026 Update
Bengal Liberty, ১৬ এপ্রিল ২০২৬:
জমজমাট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL 2026 Update) রাত! একদিকে যখন আর্সেনাল, পিএসজি এবং বায়ার্ন মিউনিখ শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে, ঠিক তখনই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল দুই স্প্যানিশ জায়ান্ট—এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

ইউরোপিয়ান ক্লাসিক (UCL 2026 Update): বায়ার্নের কাছে চূর্ণ রিয়াল
ইউরোপিয়ান ক্লাসিকের সাক্ষী রইল গোটা ফুটবল বিশ্ব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দু-পক্ষই আগ্রাসী ফুটবলের প্রদর্শনী দেখালো। আরও একবার প্রমাণিত হলো কেন রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ মানেই রোমাঞ্চকর ফুটবল। তবে শেষ পর্যন্ত লড়াই করেও হার মানতে হলো এমবাপেদের। প্রথম লেগে ১-২ গোলে হারার পর, দ্বিতীয় লেগেও ব্যবধান বাড়িয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে জয় তুলে নিলো হ্যারি কেনরা। টানা পরাজয় ও পয়েন্ট নষ্টের দরুন এখন বড়সড় প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ।

বার্সার বিদায় (UCL 2026 Update):
একদিকে যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিদায়, অন্যদিকে সেই একই পথে হাঁটল এফসি বার্সেলোনাও। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হলো হ্যান্সি ফ্লিকের দল। মূলত প্রথম লেগের ব্যবধান এবং সুযোগ নষ্টের খেসারত দিতে হলো কাতালানদের। ফলে এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বার্সার।

Amit Shah: জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে – লোকসভায় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #amitshah pic.twitter.com/Wrk8I76a8w
— Bengal Liberty (@bengalliberty1) April 16, 2026
সেমিফাইনালের লড়াই (UCL 2026 Update):
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের সূচি এখন চূড়ান্ত। দেখে নিন কবে, কখন মুখোমুখি হবে দলগুলো:
• পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – ২৯ এপ্রিল, রাত ১২:৩০ (প্রথম লেগ)
• আতলেতিকো মাদ্রিদ বনাম আর্সেনাল – ৩০ এপ্রিল, রাত ১২:৩০ (প্রথম লেগ)
• আর্সেনাল বনাম আতলেতিকো মাদ্রিদ – ৬ মে, রাত ১২:৩০ (দ্বিতীয় লেগ)
• বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি – ৭ মে, রাত ১২:৩০ (দ্বিতীয় লেগ)
শেষ চারের এই জমজমাট লড়াইয়ে কে করবে বাজিমাত? কার মাথায় উঠবে ইউরোপ সেরার মুকুট? সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা।
আরও পড়ুন:
হার না মানা জেদ আর লক্ষ্যভেদ(Payal Nag Wins Gold for India): বিশ্ব তিরন্দাজিতে ওড়িশার পায়েল নাগের ইতিহাস গড়ার উপাখ্যান
