Weather Alert
Bengal Liberty : বর্ষাকাল প্রায় শেষের পথে। অথচ দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেই অর্থে জাঁকিয়ে বর্ষার দেখা মেলেনি (Weather Alert)। কোথাও বিচ্ছিন্ন বৃষ্টি হলেও অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়াই নিত্যসঙ্গী। দুর্বল মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে আদৌ কি দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টি পাবে? আবহাওয়াবিদদের মতে, সেই আশাই এখনও শেষ হয়ে যায়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এর ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সব জেলায় সমান বৃষ্টি হবে না। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও অন্য এলাকায় গরমের অস্বস্তি বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলেও দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির কার্যকলাপ বাড়ার ইঙ্গিত মিলেছে। ফলে বর্ষা বিদায় নেওয়ার আগে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আরও এক দফা বৃষ্টির দেখা মিলতে পারে।

আরও পড়ুন :
Taslima Nasreen: কলকাতা সফর ঘিরে বাম নেতাদের সমালোচনার জবাব তসলিমা নাসরিনের

