Bengal Liberty:
কলকাতা সফরকে কেন্দ্র করে ওঠা বিতর্কের জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানান, ‘সেকুলার মিশন’ নামের একটি সংগঠনের আমন্ত্রণে তিনি কলকাতায় আসছেন। সংগঠনটির কর্ণধার ওসমান গণি মল্লিক একজন প্রগতিশীল মুসলমান বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর স্পষ্ট বক্তব্য Taslima Nasreen
উক্ত পোস্টে তসলিমা নাসরিন দাবি করেন, তাঁকে বিজেপি বা পশ্চিমবঙ্গ সরকার—কেউই কলকাতায় নিয়ে আসছে না। রাজ্যে সফরের সময় নিরাপত্তা দেওয়া সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রশাসনিক দায়িত্ব বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি, তাঁর কলকাতা সফর নিয়ে কিছু বাম নেতার সমালোচনারও কড়া জবাব দেন এই লেখিকা।

বামেদের খোঁচা দিলেন লেখিকা Taslima Nasreen
তাঁর বক্তব্য, অতীতে বাম সরকারের আমন্ত্রণে তিনি কেরালায় একাধিকবার গিয়েছেন এবং সেখানে সরকারি নিরাপত্তা ও সংবর্ধনা পেয়েছেন। অথচ এবার কলকাতায় আসা নিয়ে তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বামফ্রন্ট ও পরবর্তী তৃণমূল সরকার—দুই আমলেই তাঁকে পশ্চিমবঙ্গে প্রবেশে বাধার মুখে পড়তে হয়েছে এবং তাঁর বিভিন্ন সাহিত্যকর্মও নিষিদ্ধ বা বাধার সম্মুখীন হয়েছে।
কেন আক্রমণের মুখে পড়ছেন Taslima Nasreen

মুসলিম সমাজে সংস্কার, নারী-পুরুষের সমানাধিকার, বিজ্ঞানমনস্কতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তসলিমা নাসরিন। তাঁর অভিযোগ, এসব বিষয়ে স্পষ্ট মতপ্রকাশের কারণেই তিনি দীর্ঘদিন ধরে বিরোধিতা ও আক্রমণের মুখে পড়েছেন।

লেখালেখির মান নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু তার জন্য লেখককে নির্বাসন দেওয়া বা হত্যার হুমকি দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যে রাজনৈতিক তরজা, কড়া প্রতিবাদ নওশাদ সিদ্দিকির

