Bengal Liberty:
সহকার ট্যাক্সি কো-অপারেটিভের সঙ্গে মৌ স্বাক্ষর, মিলবে আরও উন্নত পরিষেবা। পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে তৈরি ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’-র সঙ্গে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড’ (ভারত ট্যাক্সি)-এর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

উন্নত পরিষেবা Bharat Taxi
এই চুক্তির ফলে ‘যাত্রী সাথী’ এবং ‘ভারত ট্যাক্সি’-র পরিষেবা ও প্রযুক্তিগত সুবিধাগুলিকে একত্রিত করা করা হবে। কো-ব্র্যান্ডিং, প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটি (পারস্পরিক প্রযুক্তিগত আদানপ্রদান) এবং উন্নত পরিষেবার মাধ্যমে যাত্রীরা এখন থেকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সুবিধা পাবেন।

চালকদের সুবিধা Bharat Taxi
শুধু যাত্রীদের সুবিধাই নয়, চালকদের স্বার্থেও এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘যাত্রী সাথী’-র পার্টনার চালকেরা এই কো-অপারেটিভের সদস্যপদ গ্রহণের সুযোগ পাবেন। ফলে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাও তাঁদের কাছে সহজেই পৌঁছে যাবে।
বাড়বে পরিষেবার পরিধি Bharat Taxi
এছাড়াও, রাজ্যজুড়ে এই পরিষেবার পরিধি বাড়াতে ভবিষ্যতে বাইক ট্যাক্সি এবং অটো-রিকশাকেও এই প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আরও দক্ষ, নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ প্লাস্টিক বর্জন করে থলে নিয়ে বাজারে যান, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

