Lok Sabha
Bengal Liberty
লোকসভায় একাধিক সাংসদের ডিভিশন বা আসন নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে (Lok Sabha)। সব মিলিয়ে মোট ৩৯ জন সাংসদের সিট নম্বরে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক সাংসদও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন নম্বর ৩৫৪ থেকে পরিবর্তিত হয়ে ২৮১ হয়েছে। অন্যদিকে, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন ২৮০ থেকে স্থানান্তরিত হয়েছে ৩৫৪ নম্বরে।

এছাড়াও তৃণমূলের অন্যান্য সাংসদদের আসন নম্বরেও একগুচ্ছ বদল এসেছে। নতুন বিন্যাস অনুযায়ী:
দেব: ৩০৩ থেকে ২৮৮
কাকলি ঘোষ দস্তিদার: ২৮৫ থেকে ২৭৯
শতাব্দী রায়: ২৮৮ থেকে ২৮৩
প্রসূন বন্দ্যোপাধ্যায়: ২৯৪ থেকে ২৮৪
সৌগত রায়: ২৮৪ থেকে ৩০২
কল্যাণ বন্দ্যোপাধ্যায়: ২৮১ থেকে ৩০৩
সায়নী ঘোষ: ৩১৮ থেকে ৩০৬
রচনা বন্দ্যোপাধ্যায়: ৩১৭ থেকে ৩০৭
মহুয়া মৈত্র: ২৮৯ থেকে ৩১১
মিতালি বাগ: ৩২৬ থেকে ৩১৫
জুন মালিয়া: ৩২৭ থেকে ৩১৬
সাজদা আহমেদ: ৩০১ থেকে ৩১৯
প্রতিমা মণ্ডল: ৩০২ থেকে ৩২০
বাপি হালদার: ৩৩৮ থেকে ৩২৪
অরূপ চক্রবর্তী: ৩৪৮ থেকে ৩২৫
ইউসুফ পাঠান: ৩৩৭ থেকে ৩২৬
শর্মিলা সরকার: ৩২৫ থেকে ৩৩৫
পার্থ ভৌমিক: ৩২৮ থেকে ৩৩৬
জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া: ৩৩৯ থেকে ৩৪৭
লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন আসন বিন্যাস অবিলম্বে কার্যকর করা হয়েছে। আগামী অধিবেশন থেকেই সংশ্লিষ্ট সদস্যরা এই নতুন নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত আসনে বসবেন।

