Bengal Liberty :
ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে অস্বস্তির আবহ তৈরি হয়েছে, তা আরও বাড়িয়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। বিজেপির ওপর তৃণমূল কর্মীদের অত্যাচারের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তিনি।

সোমবার বিধানসভায় বেশ কয়েকটি নজিরবিহীন ঘটনা ঘটে। তার মধ্যেই অন্যতম ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারের মন্তব্য। বিরোধী শিবিরের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, “এটা অস্বীকার করার উপায় নেই যে আপনারা অত্যাচার সহ্য করেছেন।”
দলে থেকেই দলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ
Abhishek Banerjee
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা কয়েকজন নেতার দলত্যাগের ঘটনায় দলের ভিতরের এই অস্বস্তি আরও স্পষ্ট হয়েছে। এই প্রেক্ষাপটে অভিষেকের দেওয়া প্রকাশ্য চ্যালেঞ্জ—অসন্তুষ্টদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান—দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে এক নতুন মাত্রা দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শুধু শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্নই নয়, ডায়মন্ড হারবার-সহ একাধিক জেলায় ব্লক ও অঞ্চল স্তরের কর্মীদের মধ্যেও ক্ষোভের সুর স্পষ্ট। তাঁদের অভিযোগ, শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ ক্রমশ কমে যাচ্ছে এবং স্থানীয় সংগঠনের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee
এমন পরিস্থিতিতে সংগঠনের ভিত পুনর্গঠন করতে এবং কর্মীদের আস্থা ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলস্তরের রাজনীতি’র ভাবমূর্তিকে সামনে রেখে এগোনোর চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ একজন হারলেন বিশ্বকাপ, আরেকজন ভোট! এবার কি ‘কামব্যাক কাপ’ খেলবেন মেসি-অরূপ?

