UCC Bill
Bengal Liberty : অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার (UCC Bill)। রবিবার মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে মন্ত্রিসভায় ইউসিসির খসড়া অনুমোদন হয়। তার একদিন পর, সোমবার বিধানসভায় পেশ করা হল ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬। রাজ্যের মন্ত্রী গৌতম তেতওয়াল বিধানসভায় ইউসিসি বিল পেশ করেছেন। এর মাধ্যমে রাজ্যে ইউসিসি কার্যকরের আইন প্রণয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল। বিজেপির প্রতিশ্রুত এই গুরুত্বপূর্ণ বিলকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা (UCC Bill)।

‘রাম-রহিম’ সবার জন্য এক আইন, বলেন মোহন যাদব (UCC Bill)
ভোপালের কাছে জগদীপুরে রবিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইউসিসির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এই সিদ্ধান্ত রাজ্যের গৌরবময় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে সকল নাগরিকের জন্য সমান আইনি অধিকার নিশ্চিত করার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোহন যাদবের কথায়, ‘রাম হোক বা রহিম, এবার রাজ্যে সকলের জন্য একই আইন কার্যকর হবে।’ তবে তিনি স্পষ্ট করে দেন, সংবিধানের ৩৪২ এবং ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-এর আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতেই ইউসিসির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। চলতি বছরের ২৭ এপ্রিল এই কমিটি গঠন করা হয়েছিল। বিভিন্ন রাজ্যের আইনি কাঠামো পর্যালোচনার পাশাপাশি সাধারণ মানুষের মতামতও গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বিশেষ ওয়েব পোর্টাল এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি মতামত সংগ্রহের পরই চূড়ান্ত খসড়া তৈরি করা হয়েছে।

আরও পড়ুন :
Cockroach Janata Party: সংসদ অভিযানে উত্তপ্ত দিল্লি! বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ পুলিশের

