Bengal Liberty :
এফসিআরএ (FCRA) ও সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

প্রধানমন্ত্রীকে দেওয়া সেই চিঠির ছবি নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। ডেরেক দাবি করেছেন, সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত বিল পেশ করার আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত।
এক্স হ্যান্ডেলে চিঠির বিষয়টি প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ Derek O’Brien
চিঠিতে তৃণমূল সাংসদ উল্লেখ করেন, চলতি বছরের ১৬ এপ্রিল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল এবং ডিলিমিটেশন বিল পেশ করা হয়েছিল। তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকায় পরদিনই সেগুলি খারিজ হয়ে যায়।

বিল সংশোধনী নিয়ে উদ্বেগ Derek O’Brien

তাছাড়া, প্রস্তাবিত এফসিআরএ (বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন) সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেরেক বলেন, এই সংশোধনী কার্যকর হলে খ্রিস্টান সম্প্রদায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার ওপর অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ কায়েম হবে।
এই পরিস্থিতিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইনগুলির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুনঃ মদনের শিবির বদল দেখে বিভ্রান্ত খোদ ঋতব্রত-মমতা!

