Amit Shah
Bengal Liberty:
“বঙ্গবাসীকে মিষ্টি দই খাওয়ালাম,” বিশ্ববাংলা কনভোকেশন সেন্টার থেকে আমূল কারখানার শিলান্যাস করে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে এই মেগা প্রকল্পকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার’ বলেও উল্লেখ করেন তিনি।

Amit Shah in Kolkata
রবিবার হাওড়ার সাঁকরাইলের ফুড পার্কে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের (GCMMF) অন্তর্গত ‘আমূল’ প্রায় ৭০০ কোটি টাকার ডেইরি কারখানার ভূমিপূজা সম্পন্ন করেছে। কলকাতা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে রিমোট টিপে প্রকল্পটির আনুষ্ঠানিক শিলান্যাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকারের অধীনে উন্নয়নের এক নতুন যুগ শুরু হয়েছে।
শিলান্যাস মঞ্চ থেকে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, “বঙ্গজয়ের পর এটি রাজ্যের সবচেয়ে বড় শিল্প প্রকল্প। বঙ্গবাসীকে মিষ্টি দই খাওয়ালাম। এটাই মোদীজির উপহার। এখানকার মিষ্টি দই খেয়ে গোটা দেশের মানুষ আমাদের দু’হাত তুলে আশীর্বাদ করবেন।”

৭০০ কোটির প্রকল্পকে ‘মোদীর উপহার’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিপুল কর্মসংস্থানের ইঙ্গিত
Amit Shah in Kolkata
অমিত শাহ আরও যোগ করেন, “দীর্ঘ এক দশকের লড়াইয়ের পর এবং প্রধানমন্ত্রী মোদীর ডাকে সাড়া দিয়ে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের মাধ্যমে ‘সোনার বাংলা’ গড়ার আন্দোলন আজ নতুন গতি পেয়েছে।”

এই প্রকল্প যে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে এক নতুন জাগরণ নিয়ে আসতে চলেছে, তা বলাই বাহুল্য। ৭০০ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যে যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই চাঙ্গা হবে বাংলার গ্রামীণ অর্থনীতিও।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ডেরেক ব্রায়ান

