Bengal Liberty :
প্রতিবেশীর লালসার শিকার নাবালিকা। তাকে বাড়ির শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ পরিবারের। এমনকী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, এমনই দাবি নির্যাতিতার পরিবারের। এই ন্যক্কারজনক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমদম এলাকায়। খবর পেয়ে অভিযুক্ত বিল্লাল গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ Dumdum News
পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় শিশুটিকে শৌচালয়ে নিয়ে যায় অভিযুক্ত। তারপর হাতে মোবাইল দিয়ে তাকে ব্যস্ত রেখে যৌন হেনস্থা করে। সেই সময় শিশুটির মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন, ফলে ঘটনাটি তাঁর নজর এড়িয়ে যায়। পরে পাশের বাড়ির এক মহিলা তাঁকে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান নাবালিকার মা এবং নিজের চোখে পুরো ঘটনাটি দেখেন।

ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য দমদমে Dumdum News
এরপর তিনি প্রাক্তন কাউন্সিলর বেবি মণ্ডলকে পুরো বিষয়টি জানান। কিন্তু অভিযোগ, বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডল ওই পরিবারের পাশে দাঁড়াননি; উল্টে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন এবং কাউকে কিছু না জানানোর জন্য চাপ সৃষ্টি করেন। এরপরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গেছে, অভিযুক্ত বিল্লাল গাজী দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকত। ঘটনার পর স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ সংসদের বাদল অধিবেশনের আগে ঐক্য ও ইতিবাচক বার্তা মোদির

