Bengal Liberty : সংসদের বাদল অধিবেশন শুরুর আগে জাতির উদ্দেশে ভাষণে রাজনৈতিক সৌজন্য, গঠনমূলক বিতর্ক এবং জাতীয় ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একইসঙ্গে বিশ্বের অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত সাফল্য, মহাকাশ গবেষণা এবং তরুণদের উদ্ভাবনী শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইতিবাচক আলোচনা ও সম্মিলিত প্রচেষ্টাই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সংসদের এই অধিবেশন ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

সকলের মতামতের প্রতি সম্মানের আহ্বান (PM Narendra Modi)
বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, সংসদে এমন পরিবেশ তৈরি হওয়া উচিত যেখানে তথ্য ও যুক্তির ভিত্তিতে আলোচনা হবে। তাঁর কথায়, যেখানে সুস্থ তর্ক থাকে, সেখানে অশান্তির জায়গা থাকে না। তিনি আশা প্রকাশ করেন, এই অধিবেশনে প্রত্যেক সাংসদের মতামত গুরুত্ব পাবে এবং সকলের বক্তব্যকে সম্মান জানানো হবে। দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সংসদে উপস্থিত অভিজ্ঞ ও জ্ঞানী সাংসদদের গঠনমূলক ভূমিকা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর কথায়, “আমার বিশ্বাস, যেখানে তর্ক হয়, সেখানে তুফানের জন্য জায়গা থাকে না। তর্ক মজবুত হলে, তথ্য মজবুত হলে, তাহলে শান্ত চিত্তেও নিজের কণ্ঠস্মর দৃঢ় করা যায়। আশা করি, সংসদে চর্চা সমৃদ্ধ হোক, সকলের আওয়াজকে স্থান দেওয়া হোক, সকলের বিচারকে সম্মান দেওয়া হোক। আমি সকলকে এই অধিবেশনে অংশ নিতে আহ্বান করি।”

ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)
ভাষণে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি ও সার সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হলেও ভারত ৭.৭ শতাংশ বৃদ্ধির হার নিয়ে বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মর্যাদা ধরে রেখেছে। তিনি জানান, দেশে নতুন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট চালু হয়েছে, হাইড্রোজেন ট্রেন পরিষেবা শুরু হয়েছে এবং ভারতের বিজ্ঞানী ও উদ্যোগপতিরা বিশ্বমঞ্চে দেশের সক্ষমতা প্রমাণ করছেন।
আরও খবর
প্রধানমন্ত্রী বিশেষভাবে তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে বলেন, “গত বছর বাদল অধিবেশনের আগে ভারতীয় নাগরিক আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিল। গত পরশু ভারতের যুব স্টার্টআপ বিরাট সাফল্য লাভ করেছে। বিশ্বের খুব কম দেশেই এমন প্রাইভেট স্টার্টআপ আছে। স্কাইরুট স্টার্টআপে যারা কাজ করছেন।” তিনি আরও বলেন, স্কাইরুটের মতো সংস্থায় কর্মরতদের গড় বয়স মাত্র ২৮ বছর, যা প্রমাণ করে ভারতের যুবসমাজের সম্ভাবনা সীমাহীন। তিনি বলেন, সংস্কার, উদ্ভাবন এবং সম্মিলিত প্রচেষ্টার পথেই ভারত আগামী দিনেও উন্নয়নের গতি বজায় রাখবে। শেষে তিনি আশা প্রকাশ করেন, বাদল অধিবেশন দেশের স্বার্থে ফলপ্রসূ হবে এবং গত এক মাসে দেশ যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, তা সংসদীয় আলোচনাতেও যথাযথ গুরুত্ব পাবে।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/20/sonam-wangchuk-12/


