Nandigram Assembly
Bengal Liberty :
সোমবার বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহের পাঠানো চিঠি পাঠ করার পর এক বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সেই পরামর্শ গ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতরে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
অমিত শাহের চিঠি পড়ে বড় ঘোষণা সরকারের Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী বলেন, “ভূমি ও ভূমি রাজস্ব দফতর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সমস্ত ফাইলের কাজ, নোটিং, সরকারি নির্দেশিকা ও দাপ্তরিক চিঠিপত্র বাধ্যতামূলকভাবে বাংলায় লিখতে হবে।” পাশাপাশি নাগরিক পরিষেবা, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, আবেদনপত্র, শংসাপত্র, সংবাদ বিজ্ঞপ্তি এবং জনসচেতনতামূলক প্রচারবার প্রাপ্তিতেও বাংলা ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারি যোগাযোগ বাংলার প্রাধান্য Suvendu Adhikari
তিনি আরও জানান, এই পরিবর্তন সুচারুভাবে রূপায়ণ করতে প্রয়োজনীয় অনুবাদক ও আনুসঙ্গিক পরিকাঠামোর ব্যবস্থা করবে রাজ্য সরকার। কেন্দ্র বা অন্যান্য রাজ্যের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হিন্দি ও ইংরেজি ভাষাতেও যোগাযোগ বজায় রাখা হবে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, বিকেলে তিনি ২০১১ সালে গঠিত ‘২১ জুলাই কমিশন’-এর পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই কমিশনের সুপারিশগুলি গত ১৫ বছরে কতটা বাস্তবায়িত হয়েছে, তার সমস্ত তথ্য-প্রমাণও তিনি সামনে আনবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ – ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা হাইকোর্টে

