Nawsad Siddique
Bengal Liberty
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে(Nawsad Siddique) বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি দাবি করেছেন, নেতাজি আজাদ হিন্দ ফৌজের ‘অপব্যবহার’ করেছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এই ইস্যুতে সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি।

আবারও বিতর্কে জড়ালেন অনন্ত মহারাজ(Nawsad Siddique)
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি অনন্ত মহারাজের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবিস্মরণীয় অবদানকে কোনোভাবেই খাটো করা যায় না। ভোটের রাজনীতির স্বার্থে ইতিহাস বিকৃত করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।নওশাদ সিদ্দিকি আরও দাবি করেছেন, অনন্ত মহারাজের এই মন্তব্য জাতীয় বীর নেতাজির প্রতি চরম অসম্মানজনক। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।


