Mamata Banerjee
Bengal Liberty : পুলিশের অনুমতি না মিললেও ‘সংসদ চলো’ কর্মসূচি থেকে সরে দাঁড়ায়নি ককরোচ জনতা পার্টি (Mamata Banerjee)। বৃষ্টির মধ্যেই যন্তর মন্তর থেকে মিছিল শুরু হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ। এই ঘটনার পরেই পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে সরব হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রে ভিন্নমত দমনের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি (Mamata Banerjee)।

‘বর্বরতা কখনও শাসনের ভাষা হতে পারে না’-মমতা (Mamata Banerjee)
পুলিশ আগেই সিজেপি-র ‘সংসদ চলো’ কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করেছিল। পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তবুও ভারী বৃষ্টি ও কড়া নিরাপত্তার মধ্যেই যন্তর মন্তর থেকে মিছিল শুরু হয়। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও সংবিধানের কপি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
I strongly condemn the police brutality unleashed on our youth and students in Delhi today.
What kind of government fears its own students? What kind of democracy responds to questions with batons and tear gas instead of dialogue?
The Nation belongs to its students, its…
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2026

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ দিল্লিতে আমাদের যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের ওপর পুলিশের যে বর্বরোচিত দমন-পীড়ন চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। কেমন সরকার নিজের ছাত্রছাত্রীদেরই ভয় পায়? কেমন গণতন্ত্র প্রশ্নের জবাবে সংলাপের বদলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের আশ্রয় নেয়?” তিনি আরও বলেন, “এই দেশ ছাত্রছাত্রীদের, কৃষকদের, নারীদের, শ্রমজীবী মানুষদের এবং প্রতিটি নাগরিকের। ভিন্নমত প্রকাশ কোনও অপরাধ নয়। বর্বরতা কখনও শাসনের ভাষা হতে পারে না।” মুখ্যমন্ত্রী জানান, “আমি আমার তরুণ ভাই-বোনদের পাশে দৃঢ়ভাবে রয়েছি। এই ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতেই হবে।” পাশাপাশি আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তাঁদের প্রত্যেককে তাঁদের সাহস, ধৈর্য ও অদম্য মনোবলের জন্য স্যালুট জানাই। তাঁরা গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন, প্রকৃত নির্ভীকতা কাকে বলে।”

আরও পড়ুন :
Cockroach Janata Party: সংসদ অভিযানে উত্তপ্ত দিল্লি! বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ পুলিশের

