WB Police issue notice to Kali temple
Bengal Liberty Desk, ১৩ ডিসেম্বর, কলকাতা: বাংলার মাটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কি আদেও সুরক্ষিত? মুখে সর্বক্ষণ সম্প্রীতির বুলি আউড়ালেও আদতে সংখ্যালঘু এক সম্প্রদায় যে তাঁর গলার মালা তা প্রকাশ্যে মঞ্চ থেকেই বলেছেন তিনি (WB Police issue notice to Kali temple)।এখানে না সুরক্ষিত হিন্দুরা, না সুরক্ষিত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান! এটাই কি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা?’ এই প্রশ্ন বারংবার করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)। বাংলার মাটিতে হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙার ঘটনা থেকে হিন্দুদের উপর অত্যাচার এ তো নতুন কিছু নয়! এখানে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় ভাঙা কালী মূর্তি। আবার কখনও ভাঙা হয় বজরংবলীর মূর্তি। কাকদ্বীপ থেকে কুলপি সর্বত্র একই ছবি! কখনও ধর্মীয় উৎসবের আবহে আবার কখনও নির্বাচনকে কেন্দ্র করে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এ বার হিন্দু ধর্মীয় মন্দিরকে নোটিশ ধরালো রাজ্যের পুলিশ।

ঘটনাটা কী ? (WB Police issue notice to Kali temple)
এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখার স্বার্থে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার চকফুলডুবি মন্দিরতলা বাজার কালীমন্দির কমিটিকে আবেদন জানানো হয়েছে সাগর থানার (Sagar Police Station) পক্ষ থেকে।
এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দুর (Suvendu Adhikari on X) (WB Police issue notice to Kali temple)
বাংলায় আশ্রয় নিয়েই বারংবার হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙা থেকে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় বারংবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ বার এই ঘটনার প্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গ কে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাগর বিধানসভার চকফুলডুবি মন্দিরতলা বাজার কালীমন্দির কমিটি কে পাঠানো মমতা প্রশাসনের এই নোটিশ-এ অন্তত তেমন সন্দেহের উদ্রেক হচ্ছে। এর আগে কখনও এমন নোটিশ রাজ্যের অন্য কোথাও পাঠানোর নজির আছে বলে আমার অন্তত জানা নেই।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিশানা করে শুভেন্দু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিশেষ সম্প্রদায়ের প্রতি তোষনের ফল এখন ভোগ করছে পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু সমাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আজ পর্যন্ত রাজ্যে নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের আরাধ্য দেবদেবী ও মন্দির ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমান থাকলেও অপরাধীদের আজ পর্যন্ত মমতা প্রশাসন গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয় নি, কারণও সেই তোষন আর ভোট ব্যাঙ্কের রাজনীতি। যার ফলস্বরূপ একদল বিধর্মীদের সাহস উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে এখন এমন যায়গায় এসে পৌঁছেছে যে মমতা প্রশাসন কে এই ধরনের নোটিশ দিতে হচ্ছে।”
এর পরই শুভেন্দু প্রশ্ন তোলেন, “অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, হিন্দুদের নিজেদের সুরক্ষা নিজেদের আরাধ্য দেবদেবী তথা মন্দিরের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। প্রাতঃস্মরণীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি এই জন্যই হিন্দু বাঙালির একমাত্র হোমল্যাণ্ড কে বাংলাদেশ হওয়ার হাত থেকে ছিনিয়ে এনে পশ্চিমবঙ্গের সৃষ্টি করেছিলেন? আজ আমরা কোথায় বাস করছি?”
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
