kolkata metro problem
Bengal Liberty: মেট্রো বিভ্রাটের জেরে ব্যাহত পরিষেবা (kolkata metro problem)। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ নেতাজি স্টেশনে একটি মেট্রো রেক বিকল হয়ে যাওয়ার জেরে দেড় ঘণ্টার বেশি সময় ধরে যাত্রী পরিষেবা ব্যাহত হ’ল।
প্রথমদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন পরিষেবা ছিল। পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হলেও সময় মতো সিগন্যাল না-মেলায় ভিড় উপচে পড়ছে স্টেশনগুলোতে। বিশেষ করে শহীদ ক্ষুদিরামগামী মেট্রোগুলোতে এই সমস্যা ক্রমে তীব্র আকার ধারণ করছে।
ক্ষোভে যাত্রীরা (kolkata metro problem)
ইতিমধ্যে স্টেশনগুলোতে মাইকিংয়ের মাধ্যমে পরিষেবা স্বাভাবিক জাহির করা হলেও ছবিটা সম্পূর্ণ উল্টো। ক্ষোভে যাত্রীরা। বিশেষ করে এসপ্লেনেড স্টেশনে সমস্যা বেড়ে গিয়েছে। টোকেন কাউন্টারে ব্যাপক ভিড়। সবটা মিলিয়ে দিনের ব্যস্ত সময় ক্ষোভে যাত্রীগণ (kolkata metro problem)।

