ceo office
Bengal Liberty: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে (CEO office security increase)।
কমিশন সূত্রে খবর, (CEO office security increase)
বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের তরফে স্বরাষ্ট্র মন্ত্রকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হল।
জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দুই এবং তিন তলার নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শুধু দপ্তর চত্বরেই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কোনও আধিকারিক সরকারি গাড়ি নিয়ে যেখানেই যাবেন, সেখানেই সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশনের এই পদক্ষেপে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি পাবে মনে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ (CEO office security increase)।
