PM modi's meeting
PM modi's meeting

PM modi’s meeting: ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। ২৬-এর স্লোগান বেঁধে দিলেন মোদি

Bengal Liberty: আসন্ন নির্বাচনের জন্য স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বাঁচতে চাই, বিজেপি তাই’― এই স্লোগানকে সামনে রেখে এবার রাজ্য বিজেপি ২৬-এর জন্য প্রস্তুতি নেবে বলে দলীয় সূত্রে খবর।

এদিন প্রধানমন্ত্রী খারাপ আবহাওয়ার কারণে তাহেরপুর সভায় পৌঁছতে পারেননি। কিন্তু, ভার্চুয়াল সভা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য তাঁকে করতে শোনা গিয়েছে। সেই সূত্রে তিনি বলেন, ‘বিহারের জঙ্গল রাজ শেষ হয়েছে। বাংলায় এটা করতে হবে। পশ্চিমবঙ্গের সবাই বলছেন, ‘বাঁচতে চাই। বিজেপি তাই।’ মানুষের উদ্দেশে মোদির আবেদন, ‘বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন।’

মোদির স্লোগানে সুর মেলালেন কর্মী-সমর্থকরা (PM modi’s meeting)

এদিনের সভাতে দেখা গেল, প্রচুর মানুষ এই স্লোগান লেখা টি-শার্ট পরে এসেছিলেন। মোদি যখন সংশ্লিষ্ট স্লোগান দিলেন, তারপর সভায় আগত প্রত্যেকে লাগাতার এই স্লোগান দিতে শুরু করেন।

চলতি বছরে মোদি এই নিয়ে বঙ্গে ৫-বার এলেন। প্রথম এসেছিলেন আলিপুরদুয়ারে। সেখান থেকে তিনি পরিবর্তন সংকল্প সভার সূচনা করেন। তারপর আসেন দুর্গাপুরে। সেখানেও সভা করেন। এরপর কলকাতায় দু’বার আসেন। যার মধ্যে একদিন দমদমে দলীয় সভায় বক্তৃতা দেন। এবং, আরেকদিন ফোর্টউইলিয়াম সেনাবাহিনীর কর্মসূচিতে অংশ নেন। সেই রেশ কাটতে না-কাটতে আজ তাহেরপুরে পরিবর্তন সংকল্প সভায় তিনি বক্তব্য রাখেন। খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলে তিনি পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত বিমান বন্দর থেকে তিনি অডিও বার্তার মাধ্যমে সভা কার্যকর করেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury