Arjuna Awards 2025
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: ভারতের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়। Arjuna Awards 2025 এর তালিকায় জায়গা করে নিলেন বাংলার তিন কন্যা প্রণতি নায়েক (জিমন্যাস্টিকস), মেহুলি ঘোষ (শুটিং), এবং সুতীর্থা মুখার্জি (টেবিল টেনিস)।
উল্লেখযোগ্যভাবে, এ বছর কোনও ক্রিকেটারের নাম নেই তালিকায়, যা ক্রীড়া জগতে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
সবচেয়ে বড় চমক প্রথমবার যোগব্যায়াম ক্রীড়াবিদ আরতি পাল অর্জুন পুরস্কারের জন্য সুপারিশপ্রাপ্ত।
২০১৯ সালে যোগাকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম কোনও যোগা খেলোয়াড় এই সম্মানে মনোনীত হলেন। বর্তমানে তিনি জাতীয় ও এশিয়ান চ্যাম্পিয়ন, আসন্ন 2026 Asian Games-এ যোগাসন প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত হবে।
অন্য দিকে, Major Dhyan Chand Khel Ratna 2025 এর জন্য একমাত্র মনোনীত হয়েছেন ইন্ডিয়ান হকি টিমের সহ-অধিনায়ক হার্দিক সিং। হার্দিকই একমাত্র ক্রীড়াবিদ যাকে নির্বাচন কমিটি এই পুরস্কারের জন্য মনোনীত করেছে।
অর্জুন পুরস্কারের তালিকায় রইলেন কারা কারা? (Arjuna Awards 2025)
এবার অর্জুন পুরস্কারের জন্য নাম উঠেছে মোট ২৪ জন
দিব্যা দেশমুখ (দাবা),রাজকুমার পাল (হকি), তেজস্বিনী শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাঠি (দাবা), ধানুশ শ্রীকান্ত (ডেফ শুটিং), সুরজিত (কাবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শুটিং), ট্রিসা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), লালরেমসিয়ামি (হকি), মোহাম্মদ আফসাল (অ্যাথলেটিক্স), পূজা (কাবাডি),একতা ভয়ান (প্যারা-অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শেওরান (শুটিং), সোনম মালিক (কুস্তি), আরতি (যোগা)
ভারতীয় ক্রীড়া আজ শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়
সাফল্যের দরজা আর শুধু ক্রিকেটের জন্য খোলা নয়। Arjuna Awards 2025–এর মনোনীত তালিকা দেখলে তা আরও পরিষ্কার হয়। দাবা, জিমন্যাস্টিকস, শুটিং, ব্যাডমিন্টনের মতো বিভিন্ন খেলায় দেশের তরুণ প্রতিভারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দাপটের সঙ্গে নিজেদের তুলে ধরছেন।
মাত্র ২০ বছর বয়সেই দিব্যা দেশমুখ প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে অর্জুন পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, যা ভারতীয় চেস-ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন। তাঁর সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাঠিও। অন্যদিকে ডেকাথলিট তেজস্বিন শঙ্কর গত এশিয়ান গেমসে রূপা এনে নজর কাড়লেও এই বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে ফের শিরোনামে উঠে এসেছেন। তালিকার অন্য নামগুলির মধ্যে রয়েছে বাংলার শুটার মেহুলি ঘোষ, যিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই দুইবার ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। রয়েছেন জিমন্যাস্ট প্রণতি নায়ক, আর ব্যাডমিন্টনে শক্তিশালী জুটি ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ, যার মধ্যে গায়ত্রী হলেন ভারতীয় ব্যাডমিন্টনের তারকা কোচ পুল্লেলা গোপীচাঁদের কন্যা।
ভারতীয় ক্রীড়া আজ শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন খেলায় বিশ্বমঞ্চে ছাপ রাখছে দেশ। তবে নির্বাচন কমিটির চূড়ান্ত ঘোষণার দিকে এখন ক্রীড়া দুনিয়ার নজর।
