TrainFareHike
Bengal Liberty: আজ থেকে বেড়ে গেলে দূরপাল্লার ট্রেনের ভাড়া। একই বছরে এনিয়ে দ্বিতীয়বার। এ নিয়ে রেল মন্ত্রকের বক্তব্য, যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যে দেশের প্রধান দূরপাল্লার ট্রেন গুলি -তেজস রাজধানী,মহামানা , রাজধানী ,বন্দে ভারত, শতাব্দী, দুরন্ত , বন্দে ভারত, অমৃত ভারত, তেজস, মহামানা ,যুব এক্সপ্রেস এবং নমো ভারত র্যাপিড রেল।
উল্লেখ্য, শহরতলির পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। ২৬ শে ডিসেম্বরের পর কাটা টিকিটে দাম বাড়ানো হবে। তার আগে কাটা টিকিটে নয় (TrainFareHike)।
জেনে নিন কোথায় কোথায় কী পরিবর্তন ঘটল (TrainFareHike)
সেকেন্ড ক্লাস কোচে কত ভাড়া বাড়ল। দূরত্বভিত্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়ে নি। ২১৬ থেকে ৭৫০ কিলোমিটার পর্যন্ত ৫ টাকা বাড়ল।
৭৫১ থেকে ১,২৫০ কিলোমিটার ১০ টাকা বাড়ানো হয়েছে। ১,২৫১ থেকে ১,৭৫০ কিলোমিটার ১৫ টাকা বড়ল। ২০ টাকা বেড়েছে ১,৭৫১ থেকে ২,২৫০ কিলোমিটারে (TrainFareHike)।
স্লিপার ও ফার্স্ট ক্লাসে পরিবর্তন (TrainFareHike)
ফার্স্ট ক্লাস কোচে প্রতিকিমিতে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।এরপর দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়ানো হবে। মেল ও এক্সপ্রেস ট্রেনে চাপতে গেলে এবার থেকে কত খরচ হবে। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি এবং এসি দুইয়েই ২ পয়সা করে ভাড়া বেড়েছে। জানা গিয়েছে, নন-এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে ৫০০ কিমি যাত্রা করলে যাত্রীদের ১০ টাকা বেশি দিতে হবে। রেল এও জানিয়ে দিয়েছে, সংরক্ষণ ফি , সুপারফাস্ট সারচার্জ বা অন্যান্য অতিরিক্ত চার্জ অপরিবর্তিত থাকছে। জিএসটি আগে যেমন ছিল তেমনই থাকবে।
