Celebrity News
Bengal liberty Desk, ৩১ ডিসেম্বর, কলকাতা: টলিপাড়ার জন্য ২০২৫ ছিল এক কথায় উত্থান-পতনের বছর। কারও দীর্ঘ দাম্পত্যে পড়েছে ভাঙনের রেখা, কেউ আবার এই বছরেই প্রথম
বার বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন। একদিকে বিচ্ছেদে শিরোনামে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা দম্পতির নাম, অন্যদিকে নতুন প্রাণের আগমনে মেতে উঠেছে অন্য তারকা দম্পতিরা (Celebrity News)
কোন সম্পর্কের ইতি টানল? (Celebrity News)
অঙ্কিতা চক্রব
র্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় তিন বছরের সংসার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের শুরু হলেও শেষটা সুখের হল না।
শ্রীনন্দা শঙ্ক

র ও গেব সাতারওয়ালা, ষোলো বছরের দাম্পত্যে ইতি টেনে বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানান বছরের শেষে।
শ্রীপর্ণা রায় ও তাঁর চিকিৎসক স্বামী—দু’জনের দূরত্ব তৈরি হয় বিয়ের বছর দুয়েকের মধ্যেই। অভিনেত্রী বর্তমানে কাজের জগতে ফিরে নতুনভাবে পথচলা শুরু করেছেন।
সুস্মিতা রায় ও সব্যসাচী সম্পর্কের টানাপোড়েনের পর অবশেষে আলাদা থাকার সিদ্ধান্তে স্থির হন তাঁরা। জন্মদিনে ঘোষণা করা বিচ্ছেদের খবর ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তী—‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে প্রেম, পরে বিয়ে। কিন্তু তিন বছরের মাথায় সম্পর্কের ইতি। বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনেননি কেউই।
এক নজরে দেখে নিন কোন পরিবারে এলো নতুন অতিথি?
একই বছরে টলিউডে এসেছে খুশির খবরও অনেকে প্রথমবার বা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন।
পরমব্রত চ

ট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী–র সংসারে এসেছে পুত্রসন্তান নিষাদ (নডি)।
রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার–এর ঘর আলো করে জন্মেছে ছেলে অগ্নিদেব
অহনা দত্ত, মাত্র ২১ বছর বয়সে প্রথমবার মা হয়েছেন কন্যার নাম মীরা।
ছোটপর্দার জনপ্রিয় জুটি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার কন্যা তিষ্যা-এর আগমনে নতুন অধ্যায় শুরু করেছেন।
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন মানসী সেনগুপ্ত, ছেলে অধ্যায় (গোল্লা)–কে নিয়ে পূর্ণ হল সংসার।
অভিনেতা নীল চট্টোপাধ্যায় ও পৃথা–র ঘরেও এসেছে কন্যাসন্তান আদ্ভিকা।
একদিকে ভেঙেছে বহু সম্পর্ক, অন্যদিকে নতুন প্রাণের হাসিতে আবারও আলোয় ভরেছে টলিউডের তারকাদের পরিবার। আবেগ, সম্পর্ক, ব্যক্তিজীবনের ওঠাপড়া—সব মিলিয়ে ২০২৫-এ বিনোদন দুনিয়া দেখেছে মানব জীবনের দুই চরম ছবি।
