Suvendu on DGP Rajeev Kumar
Bengal Liberty Desk, ৪ জানুয়ারী, ২০২৬: নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল মগরাহাটের ঘটনা। নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে হেনস্থা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় কড়া পদক্ষেপ করল কমিশন (Suvendu on DGP Rajeev Kumar)।
ঘটনাটা আসলে কী? (Suvendu on DGP Rajeev Kumar)
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে (Magrahat, South 24 Parganas) নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান (EC Observer C Murugan, IAS)-কে হেনস্থা ও তাঁর সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজিপি (ইন-চার্জ) রাজীব কুমারের (DGP Rajeev Kumar) কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) চাওয়া হয়েছে, জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি বিকেল ৫টা।

এই ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে-এ কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লেখেন, নির্বাচন কমিশন যেখানে এই ঘটনাকে “গুরুতর গাফিলতি (Serious Lapses)” বলে চিহ্নিত করেছে, সেখানে এটি আসলে গণতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।
শুভেন্দু অধিকারীর অভিযোগ,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনে রাজ্যে আইনশৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, মগরাহাটের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের মদতে সংগঠিত জনতা পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের উপর হামলা চালিয়েছে।
বিরোধী দলনেতা আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ (Video Evidence) তাঁর কাছে রয়েছে, যেখানে হামলাকারী ও উস্কানিদাতাদের স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব। তিনি প্রশ্ন তোলেন রাজনৈতিক চাপ উপেক্ষা করে রাজ্য পুলিশ কি আদৌ FIR দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি শাসকদলের “সিন্ডিকেট”-এর স্বার্থরক্ষাই অগ্রাধিকার পাবে?
শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা,
“এবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার সংবিধানের সেবা করবেন? না তৃণমূলের ক্যাডারদের রক্ষা করবেন?।”
কী রয়েছে চিঠিতে?
নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন মগরাহাট-১, মগরাহাট-২ এবং কুলপি ব্লকের (SIR Camp) একাধিক শিবিরে পর্যবেক্ষকের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
কমিশনের অভিযোগ, নিরাপত্তার ঘাটতির কারণেই সরকারি দায়িত্ব পালনকালে পর্যবেক্ষককে অযথা স্লোগানিং, পথ আটকানো এবং গাড়িতে হামলার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এই ঘটনায় পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে, তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন আরও প্রশ্ন তুলেছে, পর্যবেক্ষকের সফরসূচি আগাম জানানো সত্ত্বেও কেন এমন নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হল। চিঠিতে রাজ্য পুলিশের উদ্দেশ্যে কড়া ভাষায় বলা হয়েছে, এই ঘটনা পুলিশ প্রশাসনের গুরুতর গাফিলতির ইঙ্গিত দেয়।
ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য কমিশন নির্দেশ দিয়েছে কোনও ভোটার তালিকা পর্যবেক্ষক বা SIR পর্যবেক্ষক (Voter List Revision, SIR Process) সফরে এলে অবশ্যই একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের নেতৃত্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মগরাহাটের একটি SIR ক্যাম্প পরিদর্শনের সময় উত্তেজিত জনতার একটি অংশ পর্যবেক্ষকের গাড়ির পথ আটকে দেয়। অভিযোগ, গাড়ির বনেট ও কাচে আঘাত করা হয় এবং একটি কাচ ভেঙে ফেলা হয়। পুলিশ মানবপ্রাচীর তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, নিরাপত্তা ব্যবস্থায় কমিশন সন্তুষ্ট হয়নি।
এই ঘটনায় ফের একবার রাজ্যে আইনশৃঙ্খলা ও নির্বাচনী নিরাপত্তা (Law and Order in West Bengal) নিয়ে প্রশ্ন উঠেছে, যা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
