JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus
Bengal liberty Desk, ১৩ জানুয়ারি, কলকাতা: বহু বছর পর ফের বাংলায় নিপা ভাইরাসের (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) উপস্থিতি ঘিরে উদ্বেগ ছড়াল রাজ্য ও কেন্দ্র দু’স্তরেই। উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর কেন্দ্র। এই ঘটনার পরই রাজ্যের পাশে দাঁড়ানোর বার্তা দিল কেন্দ্র (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)। রাজ্যের তরফে খবর, ফোনালাপে কেন্দ্রের তরফে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিপা সংক্রমণ যাতে আর ছড়াতে না পারে, তার জন্য দ্রুত পদক্ষেপের কথাও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
কেন্দ্রীয় টিম নামছে বাংলায় (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)

নিপা মোকাবিলায় (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) জাতীয় স্তরে একটি যৌথ আউটব্রেক রেসপন্স টিম (Outbreak Response Team) মোতায়েন করা হয়েছে। এই টিমে থাকছেন কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus), চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, কল্যাণী এইমস (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) এবং পরিবেশ মন্ত্রকের ওয়াইল্ডলাইফ বিভাগের বিশেষজ্ঞরা। রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই টিম কাজ করবে বলেই জানানো হয়েছে (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
উল্লেখ্য এই বিষয়ে জেপি নাড্ডা (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) স্পষ্ট করেছেন, নিপা-সহ সমস্ত সংক্রামক রোগ মোকাবিলার জন্য কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) ইতিমধ্যেই রাজ্যের ইন্টিগ্রেটেড ডিজিজ সারভেইল্যান্স ইউনিটের (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং পাবলিক হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারকেও সক্রিয় করা হয়েছে (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
রাজ্যের আশ্বাস, চলবে সমন্বিত লড়াই (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) সঙ্গে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, রাজ্যের বিশেষজ্ঞরা কেন্দ্রীয় টিমের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলেও জানানো হয়েছে।
আক্রান্তদের তথ্য ও পরিস্থিতি (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের একজন মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায় (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) এবং অপর পুরুষ নার্সের বাড়ি নদিয়ায়। যদিও কর্মসূত্রে দু’জনেই বারাসাতে ভাড়া থাকতেন (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
মহিলা নার্স ৩১ ডিসেম্বর কাটোয়ায় বাড়ি যাওয়ার পর জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও উন্নতি না হওয়ায় ৩ জানুয়ারি কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অচেতন অবস্থায় মেনিনজাইটিস সন্দেহে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে আইসিইউতে দু’দিন চিকিৎসার পর ৬ জানুয়ারি তাঁকে বারাসাতের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় একই সময়ে ভর্তি করা হয় অপর নার্সকেও।
গতকাল, সোমবার বিকেলে কল্যাণী এইমস থেকে রিপোর্ট আসার পর নিপা সংক্রমণ নিশ্চিত হয়। আক্রান্তদের নমুনা চূড়ান্ত পরীক্ষার জন্য পুনের NIV-তে পাঠানো হয়েছে।
রাজ্য সরকারের পদক্ষেপ ও সতর্কতা (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)

রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অবিলম্বে কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারান্টিনে পাঠানো হচ্ছে এবং তাদের নমুনা পরীক্ষা করা হবে। যেহেতু আক্রান্তরা একাধিক জায়গায় যাতায়াত করেছেন, কাজটি দীর্ঘ ও জটিল বলে জানানো হয়েছে।
মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) সরাসরি পরিস্থিতি তদারকি করছেন। সাধারণ মানুষকে ফল, ফলের রস ও কাঁচা শাকসবজি খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)।
স্বাস্থ্যসচিব (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) বলেন, “আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রাজ্যে নিপা শনাক্ত করার পরিকাঠামো, নোডাল হাসপাতাল এবং জরুরি প্রোটোকল সব প্রস্তুত রয়েছে।”
রাজ্য সরকার হেল্পলাইনও (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) চালু করেছে-033-2333-0180 এবং 98747-08858
অতীত ইতিহাস ও জনসচেতনতা (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)

পশ্চিমবঙ্গের ইতিহাসে নিপা সংক্রমণ (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) ঘটেছে। ২০০১ সালে শিলিগুড়িতে ৬৬ জন আক্রান্ত হন, ৪৫ জনের মৃত্যু হয়। ২০০৭ সালে নদিয়াতেও পাঁচ জন মারা যান। যদিও সাম্প্রতিক বছরগুলিতে বড় সংক্রমণ প্রধানত কেরালাতে (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus) দেখা গিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ (JP Nadda Calls Mamata Banerjee on Nipah Virus)- “অকারণে আতঙ্ক নয়, কিন্তু জ্বর, মাথাব্যথা, বমি, খিঁচুনি বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।”
