BJP Internal Rift West Bengal
Bengal Liberty Desk , ১৭ জানুয়ারি , কলকাতা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ ও ১৮ জানুয়ারি দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছেন। সফরসূচি অনুযায়ী তিনি উত্তরবঙ্গের মালদা ও হুগলি জেলার সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ রেল, সড়ক ও পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন। কেন্দ্র ও রাজ্যদু’পক্ষের নেতৃত্বের কাছেই এই সফর শুধু উন্নয়নমূলক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তবে এই গুরুত্বপূর্ণ সফরের মাঝেই নজর কেড়েছে এক অস্বস্তিকর বিষয়। সভায় রাজ্যের প্রায় সব শীর্ষ বিজেপি নেতার উপস্থিতি থাকলেও অনুপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)(Dilip Ghosh Absent from Modi Rally) । তাঁর এই অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

দিলীপবাবু কী বললেন?(Dilip Ghosh Absent from Modi Rally)
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ(Dilip Ghosh Absent from Modi Rally) কিছুটা অভিমানী সুরে বলেন, “দল ঠিক করে কোন নেতা কখন কোথায় থাকবেন। যেখানে যেতে বলা হবে, সেই সময়ই আমরা উপস্থিত থাকব।”
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যাখ্যার আড়ালে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। তাঁদের ধারণা, মোদির সভা থেকে দিলীপ ঘোষের(Dilip Ghosh Absent from Modi Rally) অনুপস্থিতি নিছক কাকতালীয় নয়। বরং এটি কেন্দ্রীয় নেতৃত্বের একটি সচেতন সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের দাবি
দিলীপ ঘোষকে(Dilip Ghosh Absent from Modi Rally) ঘিরে এই দূরত্ব হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই তাঁর বক্তব্যে তৃণমূল-ঘেঁষা সুর শোনা গিয়েছে বলে অভিযোগ রয়েছে।
আক্রমণাত্মক বিজেপি রাজনীতির বদলে একাধিক ক্ষেত্রে তাঁকে নরম ভাষায় কথা বলতে দেখা গেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তাঁর অবস্থান অনেক সময় তুলনামূলক সংযত ছিল—যা দলের অন্দরমহলে প্রশ্ন তুলেছে, তিনি আদৌ কতটা কার্যকর বিরোধী ভূমিকা পালন করছেন?
এই প্রেক্ষিতেই রাজনৈতিক মহলে দিলীপ ঘোষকে(Dilip Ghosh Absent from Modi Rally) ঘিরে ‘মমতা-ঘনিষ্ঠ’ বা ‘শুভাকাঙ্খী’ তকমা জুড়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে তাঁকে ‘গুপ্তচর’ বলেও কটাক্ষ করছেন রাজনৈতিক মহলের একাংশের আরও কড়া অভিযোগ, দিলীপ ঘোষের (Dilip Ghosh Absent from Modi Rally)ভূমিকা শুধু ‘নরম বিরোধিতা’-তেই সীমাবদ্ধ নয়। তাঁদের দাবি, বিজেপির অন্দরমহলের নানা তথ্য তৃণমূল শিবির পর্যন্ত পৌঁছে যাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
বিশ্লেষকদের মতে, বিজেপিতে থেকেও যদি কোনও নেতা বারবার শাসকদলের প্রতি সহানুভূতিশীল অবস্থান নেন, তবে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

দিলীপ ঘোষের (Dilip Ghosh Absent from Modi Rally)ক্ষেত্রেও সেই সন্দেহই কি ধীরে ধীরে প্রবল হয়েছে?
বিজেপির অন্দরমহলের খবর তৃণমূল পর্যন্ত পৌঁছচ্ছে এই ধারণা যদি আদৌ তৈরি হয়ে থাকে, তবে তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় অস্বস্তির কারণ হওয়াই স্বাভাবিক। দিলীপ ঘোষের(Dilip Ghosh Absent from Modi Rally) বিরুদ্ধে ওঠা ‘গুপ্তচর’ সংক্রান্ত অভিযোগই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজরে এসেছে। আর সেই কারণেই এত গুরুত্বপূর্ণ সভা থেকে তাঁকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজেপির তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য নেই, তবু এই জল্পনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
এদিকে দিলীপ ঘোষের (Dilip Ghosh Absent from Modi Rally)অনুপস্থিতি রাজ্য বিজেপির একাংশকে উদ্বিগ্নও করেছে। দীর্ঘদিন ধরে দলের পরিচিত মুখ ও অভিজ্ঞ নেতা হয়েও কেন্দ্রীয় কর্মসূচি থেকে তাঁর বাদ পড়া, দলের অন্দরে এক ধরনের কৌশলগত দূরত্বের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
