election commission
Bengal Liberty, কলকাতা, ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া গতি পাওয়াতেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস?
ভুয়ো ও অবৈধ ভোটার চিহ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হতেই আজ বিকেল প্রায় ৪টে নাগাদ বিবাদী বাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে গেছিলেন তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। বিজেপির কটাক্ষ, নির্বাচন কমিশনের স্বচ্ছতা আনার উদ্যোগ-ই তৃণমূলের (TMC)অস্বস্তি প্রকাশ পাচ্ছে।

বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার ছাঁটাইয়ের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এই দফতর অভিযান।(BJP)
বিজেপি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন যখন সেই তালিকা শুদ্ধ করার কাজে সক্রিয় হয়েছে, তখনই তৃণমূল শিবিরে ভয়ের আবহ স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপি নেতৃত্বের কটাক্ষ,
“ভুয়ো ভোটার বাদ পড়ার আশঙ্কা তৈরি হলেই তৃণমূল রাস্তায় নামে, দফতরে যায়, চিঠি দেয়। কমিশনের কাজ চললে এত আপত্তি কেন?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিনিধি দল পাঠানোর উদ্দেশ্য— SIR প্রক্রিয়াকে বিতর্কিত করা(SIR)
প্রশাসনিক কর্তাদের মানসিক চাপে ফেলা, এবং ভোটার তালিকা সংশোধনের কাজকে ধীর করার চেষ্টা।বিজেপির দাবি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কাজে রাজনৈতিক হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। স্বচ্ছ ভোটার তালিকাই প্রকৃত গণতন্ত্রের প্রথম শর্ত।

