PM Modi in Singur
Bengal liberty Desk, ১৮ জানুয়ারি, কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly election) প্রাক্কালে ফের একবার বঙ্গের রাজনৈতিক ময়দানের কেন্দ্রে হুগলির সিঙ্গুর (PM Modi in Singur)। আজ, রবিবার সিঙ্গুরে (Singur, Hooghly) একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Singur)। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরেই রয়েছে রাজনৈতিক জনসভা (PM Modi in Singur)। গতকাল, শনিবার মালদার (Malda) সভা থেকে রাজ্যে (West Bengal) ‘পালাবদল’-এর ডাক দিয়েছিলেন তিনি (PM Modi in Singur)। রবিবার সিঙ্গুরে এসে আরও কড়া ভাষায় তৃণমূল কংগ্রেস (TMC) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (CM Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে (PM Modi in Singur)।
সিঙ্গুরে জনসভার আগে কী কী কর্মসূচি (PM Modi in Singur)?
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে (Twitter) আগেই জানিয়েছেন রবিবারের কর্মসূচি (PM Modi in Singur)। পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় গতি আনতে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি উল্লেখ করেছেন একাধিক প্রকল্পের কথা (PM Modi in Singur)। এর মধ্যে রয়েছে—
বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের (Extended Port Gate System, Balagarh) ভিত্তিপ্রস্তর স্থাপন, যেখানে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (IWT) টার্মিনাল ও রোড ওভারব্রিজ অন্তর্ভুক্ত। পাশাপাশি কলকাতায় (Kolkata) ইলেকট্রিক ক্যাটামারান (Electric catamaran) পরিষেবার সূচনা, জয়রামবাটি ও ময়নাপুরের (Jayarambati – Maynapur) মধ্যে নতুন রেললাইনের উদ্বোধন এবং অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Train)-সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করা হবে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পগুলি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও পরিবেশবান্ধব পরিবহণে নতুন দিশা দেখাবে (PM Modi in Singur)।
রবিবারের কর্মসূচির সময়সূচি (PM Modi in Singur)-
সময়সূচি অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হেলিপ্যাডে পৌঁছবেন সিঙ্গুরে (PM Modi in Singur)। বিকেল ৩টে থেকে সাড়ে ৩টে পর্যন্ত চলবে একাধিক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি (PM Modi in Singur)। তার পর ৩টে ৪৫ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত হবে জনসভা। সভা শেষ করেই কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি (PM Modi in Singur)।
উল্লেখ্য, আজকে প্রধানমন্ত্রীর সিঙ্গুরের সভা (PM Modi in Singur) বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, আজকের জনসভা হচ্ছে টাটা গোষ্ঠীর পরিত্যক্ত ন্যানো কারখানার জমিতে (PM Modi in Singur), ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে। একসময় এই জমিকে ঘিরেই সিঙ্গুর আন্দোলন (PM Modi in Singur) রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। টাটারা সিঙ্গুর (PM Modi in Singur) ছেড়ে গুজরাতে চলে যাওয়ার ঘটনা আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। ফলে নির্বাচনের আগে এই জায়গাকেই সভাস্থল হিসেবে বেছে নেওয়াকে ‘রাজনৈতিক চাল’ (PM Modi in Singur) বলেই দেখছেন সকলে।
শনিবার মালদার সভা, রবিবার সিঙ্গুর (PM Modi in Singur)—টানা দু’দিনে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে যে, ভোটের আগে বাংলায় রাজনৈতিক লড়াই (PM Modi in Singur) আরও তীব্র হতে চলেছে। তবে আজ সিঙ্গুরে কী ভাষণ দেন নরেন্দ্র মোদি, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা (PM Modi in Singur)।

