Bengal Liberty, শুভশ্রী জানা, Kolkata:
ভোটার তালিকা সংশোধন এবং রাজ্যে গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের একবার শাসকদলকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। নদীয়ার ধুবুলিয়ার সভা থেকে আক্রমণাত্মক মেজাজে শুভেন্দুর দাবি, তৃণমূল সরকার প্রশাসনকে ব্যবহার করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূল বিষয়:
বেলডাঙা ইস্যু: বেলডাঙার বর্তমান পরিস্থিতিতে কার্যত নিরব দর্শক পুলিশ, আক্রান্ত সাংবাদিক। এহেন অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য় আবেদন করেন শুভেন্দু। মঙ্গলে বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়ে বেলডাঙায় ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ আদালতের।
ভুয়া ভোটার ইস্যু: শুভেন্দু বলেন, “ব্রেকফাস্টে ৫৮ লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি লাঞ্চ হবে। সেদিন বুঝবেন কত নাম বাদ যায়।” তিনি অভিযোগ করেন, তৃণমূল ভুয়া ভোটারের জোরে নির্বাচন জিততে চায়, কিন্তু এবার তা সফল হতে দেবেন না।
বিজেপি কর্মীকে গ্রেফতারের নিন্দা: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ‘ফর্ম-৭’ জমা দেওয়ায় এক পঞ্চায়েত প্রতিনিধিকে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। শুভেন্দুর মতে, আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়া মানেই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া।
প্রশাসনের ভূমিকা: তিনি অভিযোগ করেন, বিহার বা অন্যান্য রাজ্যে নির্বাচন কমিশনের কাজে প্রশাসন সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পদে পদে বাধা সৃষ্টি করছে।
২০২৬-এর চ্যালেঞ্জ: তিনি স্পষ্ট জানান, ২০২৬ সালের নির্বাচনে এই সরকার ক্ষমতাচ্যুত হবে এবং লড়াই হবে মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই।
পরিশেষে, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানির মামলার প্রসঙ্গ টেনে তিনি হুঙ্কার দেন যে, আদালত ও রাজপথ—উভয় জায়গাতেই লড়াই চলবে।

[embedyt] https://www.youtube.com/watch?v=-2subwCMO50[/embedyt]


