Amit Shah West Bengal Visit
Bengal Lliberty Desk, ৩১ জানুয়ারি, কলকাতা: নির্বাচনের আগে ফের পশ্চিমবঙ্গ পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah West Bengal Visit)। গতকাল, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে নিউ টাউনের (New Town) একটি হোটেলে যান তিনি (Amit Shah West Bengal Visit)। প্রকাশ্যে কোনও কর্মসূচি না থাকলেও, রাতেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন শাহ (Amit Shah West Bengal Visit)। বিজেপি সূত্রে খবর, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং সংগঠনের অগ্রগতি মূলত এই তিন বিষয়ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে (Amit Shah West Bengal Visit)।
বঙ্গে এসে অমিত শাহের বার্তা (Amit Shah West Bengal Visit)

কলকাতায় পৌঁছেই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah West Bengal Visit)। বঙ্গে আসার ছবি পোস্ট করে নিজের এক্স হ্যান্ডলে অমিত শাহ লেখেন (Amit Shah West Bengal Visit)— “পশ্চিমবঙ্গ সফরে আজ (শুক্রবার) কলকাতায় পৌঁছলাম। আগামীকাল (শনিবার) ব্যারাকপুর ও বাগডোগরায় পশ্চিমবঙ্গের পরিশ্রমী, নির্ভীক ও সাহসী বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করতে মুখিয়ে আছি। মমতা সরকারের কুশাসন ও দুর্নীতিতে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ (Amit Shah West Bengal Visit)।”
এই মন্তব্যের মধ্য দিয়েই সভার আগেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণের সুর বেঁধে দেন শাহ (Amit Shah West Bengal Visit)। বিজেপি সূত্রে দাবি, কর্মীদের মনোবল বাড়ানো এবং সংগঠনকে আরও সক্রিয় করতেই পুনরায় তাঁর এই বঙ্গ সফর (Amit Shah West Bengal Visit)।
রাতভর বৈঠক, সংগঠনে জোর (Amit Shah West Bengal Visit)

শুক্রবার রাতে নিউ টাউনের হোটেলে অমিত শাহের (Amit Shah West Bengal Visit) সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষ নেতা (Amit Shah West Bengal Visit)। পাশাপাশি ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব এবং অমিত মালব্য (Amit Shah West Bengal Visit)।
যদিও বৈঠক শেষে কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি, তবে বিজেপি (Amit Shah West Bengal Visit) সূত্রের খবর—এক মাস আগে শাহ যে কাজের তালিকা বেঁধে দিয়েছিলেন, তার অগ্রগতি নিয়েই মূলত খোঁজখবর নেন তিনি (Amit Shah West Bengal Visit)।
শনিতে অমিত শাহের সভা (Amit Shah West Bengal Visit)

আজ, শনিবার সকাল থেকেই টানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah West Bengal Visit)। সকাল ১১টা ১০ নাগাদ তিনি পৌঁছবেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। সেখানে আনন্দপুরী মাঠে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি (Amit Shah West Bengal Visit)।
এরপর কলকাতা বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন বাগডোগরার (Amit Shah West Bengal Visit) উদ্দেশ্যে। বিকেলে বাগডোগরার এয়ারফোর্স ময়দানে দ্বিতীয় কর্মী সম্মেলনে ভাষণ দেবেন অমিত শাহ (Amit Shah West Bengal Visit)। সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah West Bengal Visit)।
