WhatsApp Privacy Policy India
Bengal Liberty Desk, ৩ ফেব্রুয়ারি : অবশেষে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি (India-US trade agreement) নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। গতকাল, সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই চুক্তিতে ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, এই সমঝোতার ফলে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছে ভারত(India-US trade agreement)। ট্রাম্পের দাবি, এই চুক্তি কার্যকর হলে ভারত ৫০০০০ কোটি ডলারেরও (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকারও বেশি) বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য একাধিক পণ্য কিনবে। ভারতীয় পণ্যে শুল্ক(India-US trade agreement) কমানোর সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের এক্স হ্যান্ডলে কী লিখলেন প্রধানমন্ত্রী? (India-US trade agreement)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। ভারতের তৈরি পণ্যের উপর শুল্ক ১৮ শতাংশে নামানোর সিদ্ধান্তকে তিনি বাহবা দিয়েছেন। মোদির কথায়, যখন বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি এবং বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তার সুফল সরাসরি মানুষের কাছে পৌঁছায়। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন, “শান্তির জন্য তাঁর প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।”

এক্স হ্যান্ডলে পোস্ট শমীক ভট্টাচার্যের (India-US trade agreement)
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এই সমঝোতাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্যে ‘দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সুরক্ষিত রেখে এই সমঝোতা সম্পন্ন হয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(India-US trade agreement) নেতৃত্বে দেশের স্বার্থ রক্ষায় সরকারের দায়িত্বশীল ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীকের মতে, শুল্ক হ্রাসের ফলে ভারতীয় রপ্তানি শিল্প-বিশেষ করে জুয়েলারি, বস্ত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-নতুন গতি পাবে(India-US trade agreement)। রফতানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত হবে বলে তাঁর দাবি। শান্তি, উন্নয়ন ও পারস্পরিক সম্মানের পথে এই সমঝোতাকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।
