West Bengal Coal Scam
West Bengal Coal Scam

ED Raid in Bengal কয়লা পাচার মামলায়(West Bengal Coal Scam) ইডির হানায় এবার পুলিশ আধিকারিক, বুদবুদ থানার ওসির বাড়িতে তল্লাশি

Bengal Liberty, 3 ফেব্রুয়ারি : কয়লা পাচার মামলায় (West Bengal Coal Scam) তদন্ত (ED Raid) আরও জোরদার করতে মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি (ED)। এই অভিযানে চাঞ্চল্য ছড়ায়, যখন তদন্তের তালিকায় উঠে এসেছে রাজ্য পুলিশের এক আধিকারিকের নাম। অভিযুক্ত বুদবুদ থানার সদ্য নিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডল (Budbud Police Station OC Manoranjan Mondal)।

মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায় তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তল্লাশির পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে।

(West Bengal Coal Scam)
(West Bengal Coal Scam)

কে এই মনোরঞ্জন মণ্ডল? (West Bengal Coal Scam)

মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন অভিজ্ঞ আধিকারিক। বছর খানেক আগেই বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাঁকে আসানসোলের বারাবনি থানা থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তিনি আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে ফের বুদবুদ থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়(West Bengal Coal Scam)। যদিও এখনও থানার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগেই তাঁর বিরুদ্ধে ইডির অভিযান শুরু হয়ে গেল। এখান থেকেই প্রশ্ন উঠছে, একাধিকবার দুর্নীতির সাথে নাম জড়ানোর পরও বারংবার পদবদল কীভাবে হচ্ছে? তাহলে এখানে মদত কার?

(West Bengal Coal Scam)
(West Bengal Coal Scam)

 

আরও পড়ুন – বিজেপি বিধায়কদের সঙ্গে হুমায়ুনের সখ্যতা (Humayun Kabir BJP alliance)

 

ইডির অভিযোগ (West Bengal Coal Scam)

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায়(West Bengal Coal Scam) যে প্রোটেকশন মানি (Protection Money) লেনদেন হয়েছিল, তার সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের যোগ রয়েছে। অভিযোগ, কয়লা(West Bengal Coal Scam) ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে পাচার নির্বিঘ্নে চালানোর বদলে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই অর্থ পাচারের চক্রে তাঁর ভূমিকা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। মঙ্গলবার দুর্গাপুরের বাড়িতে তল্লাশির সময় মনোরঞ্জন মণ্ডল উপস্থিত থাকেন(West Bengal Coal Scam)। নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে একাধিক অভিযানে বাজেয়াপ্ত হওয়া নথি ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা ৯ জনের একটি তালিকা তৈরি করেছেন। দু মাস আগে পাওয়া ডিজিটাল এভিডেন্সের (Digital Evidence) মধ্যে ছিল মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য নথি। সেই সূত্র ধরেই উঠে আসে মনোরঞ্জন মণ্ডলের নাম।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের মোট ৯টি জায়গায় ইডির অভিযান শুরু হয়। কয়লা পাচার (West Bengal Coal Scam) চক্রের বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিতেই এই অভিযান বলে জানা গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ইডির একটি দল দিল্লির একাধিক জায়গাতেও তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই, পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী অমিত বনশলের বাড়ি থেকে এখনও পর্যন্ত ৭০ লক্ষ্য টাকা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডল এবং হার্ডওয়ার ব্যবসায়ী অমিত বনশল, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলেই আরও তথ্য উঠে আসবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury