ED Raid on Coal Sand Smuggling Case in Bengal
Bengal Liberty Desk, ৩ ফেব্রুয়ারি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে দুর্নীতির তদন্তে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। কয়লা ও বালি পাচার মামলার তদন্তে গতি বাড়াতে সক্রিয় ইডি (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। আজ, মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চল এবং কলকাতায় ইডির অন্তত ১২টি দল একযোগে অভিযান চালাচ্ছে (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। এদিন সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক জায়গায় (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। এই সংক্রান্ত মামলার সূত্রে তল্লাশি চলছে দিল্লির কয়েকটি ঠিকানাতেও। ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। মূলত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর খনি এলাকা থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন এবং তা পাচারের অভিযোগে এই অভিযান বলে জানা গিয়েছে (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। এবারের অভিযানে কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী থেকে শুরু করে খোদ পুলিশ আধিকারিকরাও (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।
পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)-
পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার বর্তমান ওসি মনোরঞ্জন মণ্ডলের (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal) বাড়িতে আজ সাতসকালে হাজির হন ইডি আধিকারিকরা। মনোরঞ্জন মণ্ডল যখন বারাবনি থানার ওসি ছিলেন, সেই সময়ের কিছু সূত্র ধরে এই তল্লাশি চলছে বলে খবর (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।
ব্যবসায়ীদের ডেরায় হানা (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)-
জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়ি ও তাঁর দুই ছেলের বাসভবনেও চলছে ইডির তল্লাশি অভিযান (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।
এছাড়াও দুর্গাপুরে বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বিলাসবহুল আবাসেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। এদিন অভিযানের শুরুতেই তদন্তকারীরা পৌঁছান দুর্গাপুরের বালি ব্যবসায়ী হিসেবে পরিচিত প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তদন্তকারীরা ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, বেআইনি কারবারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি সম্প্রতি তাঁর রহস্যজনক বিদেশযাত্রার তথ্য ইডির হাতে এসেছে (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। অপরদিকে নবগ্রাম ও পাণ্ডবেশ্বর এলাকাতেও তল্লাশি চলছে বলে খবর (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।
ইডি সূত্রে খবর, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর এলাকা থেকে বেআইনি কয়লা উত্তোলন এবং তা পাচারের ঘটনায় কয়েক হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal) হদিশ মিলেছে। এই তদন্তের জাল কেবল বাংলা নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।
রাজনৈতিক প্রভাব (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)-
নির্বাচনের ঠিক আগে এই কেন্দ্রীয় তৎপরতাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছে বাংলার শাসক দল তৃণমূল (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)। অন্যদিকে, বিরোধীদের দাবি, পাচার রুখতে এবং আর্থিক দুর্নীতির শিকড় খুঁজতে এই কেন্দ্রীয় তদন্ত জরুরি (ED Raid on Coal Sand Smuggling Case in Bengal)।

