Golpark Violence Arrest
Bengal Liberty Desk, ৬ ফেব্রুয়ারি, কলকাতা: দক্ষিণ কলকাতার গোলপার্ক ও কাঁকুলিয়া রোড এলাকায় গত রবিবার রাতের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ (Golpark Violence Arrest)। ধৃতের নাম শম্ভু শিকারি ওরফে পটলা। বছর পঁয়ত্রিশের এই যুবককে গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার এটি চ্যাটার্জি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে রবিবারের তাণ্ডব, বোমাবাজি এবং গুলি চলার ঘটনায় মোট ২০ জনকে গ্রেফতার করা হল (Golpark Violence Arrest)। তবে ঘটনার ৫ দিন কেটে গেলেও মূল অভিযুক্ত তথা কসবা এলাকার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে (Golpark Violence Arrest)।
গ্রেফতার বেড়ে ২০ (Golpark Violence Arrest)
গত রবিবার রাতের গোলমালের পর থেকে অভিযুক্তদের খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ (Golpark Violence Arrest)। গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের সময়ে আরও দু’জনকে গ্রেফতার করা হয় (Golpark Violence Arrest)। ধৃতদের নাম রাকেশ বণিক এবং রাজীব দাস ওরফে সোনু (Golpark Violence Arrest)। উভয়েই রবীন্দ্র সরোবর থানা এলাকার পঞ্চাননতলা রোডের বাসিন্দা। রবিবারের তাণ্ডবের ঘটনার পর সেই রাত থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ (Golpark Violence Arrest)। ওই রাতেই গ্রেফতার করা হয় ১০ জনকে। পরে সোমবার রাতের পুলিশি অভিযানে গ্রেফতার করা হয় আরও চার জনকে (Golpark Violence Arrest)। মঙ্গলবারও বিকেল পর্যন্ত পুলিশি অভিযানে তিন জন ধরা পড়েন। রাতে গ্রেফতার করা হয় আরও দুই অভিযুক্তকে। আর এবার শম্ভু শিকারির গ্রেফতারির মাধ্যমে মোট ধৃতের সংখ্যা ২০ ছুঁল (Golpark Violence Arrest)।
কী হয়েছিল (Golpark Violence Arrest)?

গত ১ ফেব্রুয়ারি, রবিবার রাতে গোলপার্কের কাছে পঞ্চাননতলায় একটি ক্লাবের পিকনিক চলাকালীন দু’টি গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় (Golpark Violence Arrest)। অভিযোগ, সেই সময় প্রায় ১০০-১৫০ জন দুষ্কৃতী এলাকায় চড়াও হয়ে মুড়িমুড়কির মতো বোমা ছুড়তে থাকে এবং অন্তত এক রাউন্ড গুলি চালানো হয় (Golpark Violence Arrest)। দুষ্কৃতীদের তাণ্ডবে পুলিশের গাড়ি-সহ একাধিক বাইক ও চারচাকা ভ্যান ভাঙচুর করা হয়। এই ঘটনায় দু’জন গুরুতর আহত হন (Golpark Violence Arrest)।
সোনা পাপ্পুর ফেসবুক লাইভ ও বিতর্ক (Golpark Violence Arrest)-
এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের নেপথ্যে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম উঠে এসেছে (Golpark Violence Arrest)। পুলিশ যখন তাকে হন্যে হয়ে খুঁজছে, তখনই গতকাল, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সোনা পাপ্পু (Golpark Violence Arrest) দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে মাঘী পূর্মিমায় পুজো করছিলেন। এমনকি তাকে ফাঁসানো হচ্ছে বলে পুলিশকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি (Golpark Violence Arrest)।
বর্তমান পরিস্থিতি (Golpark Violence Arrest)-
কাঁকুলিয়া ও পঞ্চাননতলা এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের রেশ কাটেনি এখনও (Golpark Violence Arrest)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বজায় রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের ধরার কাজ চলছে বলে খবর পুলিশ সূত্রে (Golpark Violence Arrest)।
