Indranil Sen
ইন্দ্রনীল সেন এবং মধুছন্দা সেন

ইন্দ্রনীল মামলায় এবার পুলিশের জালে শুভ

ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছে, মাস আর্টের মাধ্যমে টাকা তোলার বিষয়টি এই ধ্রবজ্যোতির মাথা থেকেই এসেছে। ইউনেসকোকে সামনে রেখে প্রতিমা দর্শণের নামে টাকা তোলার পরিকল্পনা এই ধ্রুবজ্যোতির সঙ্গে বসে করেছিলেন ইন্দ্রনীল। এমনটাই অনুমান করছে পুলিশ। জানা গিয়েছে, ধ্রুবজ্যোতি উত্তর কলকাতার বিখ্যাত পুজো টালা প্রত্যয়ের সঙ্গে যুক্ত ছিলেন। একটা সময়ে ওই ক্লাবে তিনিই ছিলেন শেষ কথা।

ইতিমধ্যে এই মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার করা ছাড়া তাঁর স্ত্রী ও মেয়েকে তলব করা হয়েছে। পুলিশ একাধিকবার ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করেছে। এবার ধ্রুবজ্যোতিকে জিজ্ঞাসা করে পুলিশ আর কী তথ্য পায়, এখন সেটাই দেখার।

Bengal Liberty