Suvendu Adhikari Statement
Suvendu Adhikari Statement

বাংলায় শরিয়া আইন লাগু হবে(Suvendu Adhikari Statement): শুভেন্দু

Bengal Liberty:

জমাত ক্ষমতায় এলে শরিয়া আইন জারি হয়ে যাবে। এ ক্ষেত্রে দেশের মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হবেন। শনিবার কলকাতার একটি প্রোগ্রামে এসে তৃণমূল এবং জামাত প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Statement) । মূলত, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত এলাকায় জামাতের দাপট বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ফলাফল মোতাবেক, দেশের পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় অবস্থিত বাংলাদেশের জেলাগুলোতে জামাতের উত্থান চোখে পড়ার মতো। বস্তুত, তার জেরে গোটা পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিপদ ভয়ঙ্কর। এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

Suvendu Adhikari Statement
Suvendu Adhikari Statement

 

শুভেন্দু অধিকারীর অভিযোগ(Suvendu Adhikari Statement)

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতীয় এবং বাঙালিদের সতর্ক হওয়া উচিত। এ রাজ্যে তৃণমূলের যে সরকার চলছে, তা জামাতিদের। কাজেই জামাত এলে এখানে শারিয়া আইন চলবে। মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে। তাঁরা বোরখার ভিতর থাকবেন কি-না, সেটা বাংলার মহিলারা ভাবুন।

 

Suvendu Adhikari Statement
Suvendu Adhikari Statement

এই মুহূর্তে বাংলাদেশের জেলাগুলোর সঙ্গে যদি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা মিলিয়ে দেখি, স্পষ্ট দেখতে পারবে যে― দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার-সহ একাধিক জায়গার পরিস্থিতি উদ্বেগের। সংশ্লিষ্ট জেলাগুলোতে বদলাচ্ছে জন বিন্যাস। ঘটছে সাম্প্রদায়িক অশান্তি। এই আবহে আগামী ১ মাসের মধ্যে রাজ্যে ভোট ঘোষণা হতে চলেছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন:

ভালোবাসার দিনে চিরঘুমে কিশোরী(Murshidabad Suicide Case 2026): প্রেমিকের ওপর অভিমানে আত্মঘাতী মুর্শিদাবাদের অষ্টম শ্রেণির ছাত্রী

https://youtu.be/Ge7YJk6dleg?si=NEohZx2_7bzA3ZF4

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury