Suvendu Adhikari Maha Shivratri 2026
Suvendu Adhikari Maha Shivratri 2026

Suvendu Adhikari Maha Shivratri 2026: মহা শিবরাত্রিতে নন্দীগ্রামে শিবলিঙ্গে জলাভিষেক, পূজায় শুভেন্দু অধিকারী

Bengal Liberty, Kolkata :

মহা শিবরাত্রির পবিত্র তিথিতে নন্দীগ্রামের(Suvendu Adhikari Maha Shivratri 2026) রেয়াপাড়ায় শ্রীশ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিবঠাকুর জিউ মঠে ভক্তিমূলক পরিবেশে পূজা অর্চনায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিবলিঙ্গে জলাভিষেক করে রাজ্য ও দেশের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।

 Suvendu Adhikari Maha Shivratri 2026
Suvendu Adhikari Maha Shivratri 2026

মহা শিবরাত্রিতে শিবলিঙ্গে জলাভিষেক (Suvendu Adhikari Maha Shivratri 2026)

মন্দিরে পৌঁছে প্রথমে গর্ভগৃহে প্রবেশ করে ভগবান শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা জানান। মহাদেবের কৃপা সকলের উপর বর্ষিত হোক—এই কামনাই করেন তিনি। উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদেরও শিবরাত্রির শুভেচ্ছা জানান।

 Suvendu Adhikari Maha Shivratri 2026
Suvendu Adhikari Maha Shivratri 2026

পুজো পর্ব শেষে মন্দির চত্বরে উপস্থিত সাধারণ মানুষের হাতে প্রসাদ ও পবিত্র জল বিতরণ করেন শুভেন্দু অধিকারী। স্থানীয়দের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাঁদের সুখ-দুঃখের খোঁজখবরও নেন।

শিবরাত্রির এই আধ্যাত্মিক আবহে শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে এলাকায় বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। ভক্তদের মতে, ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যে ভাবে মানুষের পাশে দাঁড়ান, তা প্রশংসনীয়।

মহা শিবরাত্রির এই পুণ্যলগ্নে শিবভক্তদের উদ্দেশ্যে তার একটাই প্রার্থনা — মহাদেবের আশীর্বাদে দেশ ও রাজ্যে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury